1. info@doharbarta24.com : Dohar Barta24 :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
Title :
ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি ‘যৌতুক’ হিসেবে গণ্য হবে না: হাইকোর্টের রায় মধ্যপ্রাচ্যের যুদ্ধে বিভিন্ন দেশে ১৪ বাংলাদেশি নিহত রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২ ১০ হাজার ৪৩১ জন প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব নবাবগঞ্জে পদ্মা রানী নামে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার বান্দার রাত জেগে ইবাদত আল্লাহর সবচেয়ে পছন্দনীয় ক্রিশ্চিয়ানো রোনালদোতে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে পর্তুগাল ঢাকা-রিয়াদ রুটে বিমানের দুটি ফ্লাইট স্থগিত ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক প্রেমের টানে জামালপুরে ফিনল্যান্ডের যুবক নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নতুন প্রত্যয়ে মহাকবি কায়কোবাদ মুক্ত স্কাউট গ্রুপ পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি সড়ক দুর্ঘটনায় মালয়েশিয়ায় বাংলাদেশি যুবক নিহত রাত পোহালেই মহালয়া ইসলামী আন্দোলন বাংলাদেশ মুকসুদপুর ইউনিয়ন কমিটি গঠন মুফতি আব্দুল মালেককে নিয়ে কটুক্তি করলো দোহারের শিবির নেতা নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি দুর্গাপূজা উপলক্ষে নবাবগঞ্জে প্রস্তুতিমূলক সভা বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, আটক ১

নবাবগঞ্জে পদ্মা রানী নামে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার

  • Update Time : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৭৩ Time View
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় পদ্মা রানী মাঝি (৪৮) নামে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১০ অক্টোবর) সকালে উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের চর খুলশী চক এলাকার শান্তিনগর-গোল্লা সড়কের পাশের ঝোপ থেকে লাশটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে নবাবগঞ্জ থানার ওসি মোঃ আবু হানিফ।
নিহত পদ্মা রানী ওই এলাকার দয়াল মাঝির স্ত্রী। সে একজন সবজি বিক্রেতা।
প্রাথমিক তদন্তের বরাতে ওসি আবু হানিফ জানান, গতকাল শনিবার সকালে সবজি বিক্রির উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি পদ্মা রানী। বিভিন্ন জায়গায় খোঁজ করে তার সন্ধান পায়নি পরিবারের সদস্যরা। আজ সকালে স্থানীয়রা ওই ঝোপে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহতের গলার ডান পাশে ধারালো অস্ত্রে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া রাতে শেয়াল নিহতের শরীরে কামড়েছে এমন চিহ্ন পাওয়া গেছে। তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলেন ওসি।
এ ঘটনায় তদন্ত চলছে ও আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT