1. info@doharbarta24.com : Dohar Barta24 :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
Title :
ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি ‘যৌতুক’ হিসেবে গণ্য হবে না: হাইকোর্টের রায় মধ্যপ্রাচ্যের যুদ্ধে বিভিন্ন দেশে ১৪ বাংলাদেশি নিহত রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২ ১০ হাজার ৪৩১ জন প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব নবাবগঞ্জে পদ্মা রানী নামে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার বান্দার রাত জেগে ইবাদত আল্লাহর সবচেয়ে পছন্দনীয় ক্রিশ্চিয়ানো রোনালদোতে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে পর্তুগাল ঢাকা-রিয়াদ রুটে বিমানের দুটি ফ্লাইট স্থগিত ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক প্রেমের টানে জামালপুরে ফিনল্যান্ডের যুবক নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নতুন প্রত্যয়ে মহাকবি কায়কোবাদ মুক্ত স্কাউট গ্রুপ পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি সড়ক দুর্ঘটনায় মালয়েশিয়ায় বাংলাদেশি যুবক নিহত রাত পোহালেই মহালয়া ইসলামী আন্দোলন বাংলাদেশ মুকসুদপুর ইউনিয়ন কমিটি গঠন মুফতি আব্দুল মালেককে নিয়ে কটুক্তি করলো দোহারের শিবির নেতা নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি দুর্গাপূজা উপলক্ষে নবাবগঞ্জে প্রস্তুতিমূলক সভা বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, আটক ১

সড়ক দুর্ঘটনায় মালয়েশিয়ায় বাংলাদেশি যুবক নিহত

  • Update Time : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৫৯ Time View

মালয়েশিয়ায় কর্মস্থলে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় বিপ্লব হোসেন (৩০) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে মালয়েশিয়ার জোহর রাজ্যের মোয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিপ্লব হোসেন যশোরের মনিরামপুর উপজেলার জালালপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে। তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে প্রায় ছয়-সাত বছর আগে মালয়েশিয়ায় পাড়ি জমান।

নিহতের ভাই সবুজ হোসেন বলেন, ‘শুক্রবার বিকেলে সহকর্মীর মোটরসাইকেলে চড়ে জোহর রাজ্যের মোয়া এলাকায় একটি বাড়িতে টাইলস বসানোর কাজে যাচ্ছিলেন বিপ্লব। এ সময় স্থানীয় কয়েকজন যুবক বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে তাদের পেছন থেকে আসছিলেন।তাদের মধ্যে একটি মোটরসাইকেল বিপ্লবদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে রাস্তার পাশের একটি দেয়ালে আঘাত পান বিপ্লব। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’

সবুজ হোসেন আরো বলেন, ‘আমাদের পরিবার অসচ্ছল।ধারদেনা করে ছয়-সাত বছর আগে স্ত্রী ও দুই সন্তান রেখে মালয়েশিয়ায় যায় বিপ্লব। নতুন করে কাগজপত্র তৈরি করতে না পারায় সে পালিয়ে কাজ করছিল। এখনো দেনা কাটিয়ে উঠতে পারেনি। এর মধ্যে ওর আকস্মিক মর্মান্তিক মৃত্যুতে আমাদের পরিবার ভেঙে পড়েছে।’

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT