1. info@doharbarta24.com : Dohar Barta24 :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
Title :
র‍্যাব পরিচয়ে মারধর করে ২৬ লাখ টাকা ছিনতাই ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬২৯ দোহারে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শরীফ গ্রেফতার এক মাসের ব্যবধানে মা-বাবাকে হারালো আলিফ ফরিদপুরে তিন কার্টনভর্তি ছয় টুকরো লাশ উদ্ধার সবাই মিলে দেশ গড়ে তুলতে হবে: আমান উল্লাহ আমান বাবার ট্রাক্টরের নিচে পড়ে ছেলের মৃত্যু দোহার ঘাটা -১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন কমিটিকে সংবর্ধনা সেই এনসিপি নেত্রী কারাগারে দালালের খপ্পরে যুদ্ধে নিহত বাংলাদেশি মামুন সৌদি আরবে হুথিদের হামলায় আহত ৭৩ ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা দোহারে ৪০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দোহারে সাংবাদিকদের সাথে এসি ল্যান্ডের মতবিনিময় ৩ ছাত্রকে ধর্ষণের অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক গ্রেপ্তার ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি করলো পুলিশ ফের বাড়ল সিগারেটের দাম সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি প্রবাসী নিহত শ্রীনগরে সাবেক স্ত্রীর নতুন স্বামীকে হত্যা কালকিনিতে নিখোঁজ হওয়ার ৩ দিন পর খালে মিলল কাঠমিস্ত্রির লাশ

র‍্যাব পরিচয়ে মারধর করে ২৬ লাখ টাকা ছিনতাই

  • Update Time : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৬ Time View
সাভার মডেল থানা

সাভারে র‍্যাবের পরিচয় দিয়ে এক ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মচারীকে মারধর করে ২৬ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তবে দুই দিনেও আসামি গ্রেফতার বা টাকা উদ্ধার করতে পারেনি পুলিশ।সাভার মডেল থানার ওসি সাইফুল আলম বলেন, ছিনতাই হওয়া টাকা উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে আইনগত সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বলেন, গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর এলাকায় এ ঘটনা ঘটে।ঘটনার পর ভুক্তভোগী রেজাউল করিম অজ্ঞাত চারজনকে আসামি করে সাভার মডেল থানায় একটি মামলা করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, ওই দিন সকালে হেমায়েতপুর এলাকার আইএফআইসি ব্যাংক থেকে ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাজে ২৬ লাখ টাকা উত্তোলন করেন আর কে এন্টারপ্রাইজের কর্মচারী ইসরাফিল হক। পরে টাকার ব্যাগ নিয়ে তিনি হেমায়েতপুরে সাভারমুখী সড়কের এক পাশ থেকে অন্যপাশে যাওয়ার সময় একটি প্রাইভেটকারে থাকা অজ্ঞাত চার ব্যক্তি তার পথরোধ করে।

অভিযোগ রয়েছে, ওই ব্যক্তিরা নিজেদের র‍্যাব সদস্য পরিচয় দেন। একপর্যায়ে দেশীয় অস্ত্র দিয়ে ইসরাফিল হককে দিনদুপুরে মারধর করে আহত করার পর তার কাছে থাকা ২৬ লাখ টাকার ব্যাগটি নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

ঘটনার পর বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে ভুক্তভোগী প্রতিষ্ঠানের পক্ষ থেকে রেজাউল করিম অজ্ঞাত চারজনকে আসামি করে সাভার মডেল থানায় মামলা করেন।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT