1. info@doharbarta24.com : Dohar Barta24 :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
Title :
এক মাসের ব্যবধানে মা-বাবাকে হারালো আলিফ ফরিদপুরে তিন কার্টনভর্তি ছয় টুকরো লাশ উদ্ধার সবাই মিলে দেশ গড়ে তুলতে হবে: আমান উল্লাহ আমান বাবার ট্রাক্টরের নিচে পড়ে ছেলের মৃত্যু দোহার ঘাটা -১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন কমিটিকে সংবর্ধনা সেই এনসিপি নেত্রী কারাগারে দালালের খপ্পরে যুদ্ধে নিহত বাংলাদেশি মামুন সৌদি আরবে হুথিদের হামলায় আহত ৭৩ ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা দোহারে ৪০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দোহারে সাংবাদিকদের সাথে এসি ল্যান্ডের মতবিনিময় ৩ ছাত্রকে ধর্ষণের অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক গ্রেপ্তার ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি করলো পুলিশ ফের বাড়ল সিগারেটের দাম সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি প্রবাসী নিহত শ্রীনগরে সাবেক স্ত্রীর নতুন স্বামীকে হত্যা কালকিনিতে নিখোঁজ হওয়ার ৩ দিন পর খালে মিলল কাঠমিস্ত্রির লাশ মানিকগঞ্জের হরিরামপুরে নৌকা বাইচ অনুষ্ঠিত নবাবগঞ্জে পল্লী বিদ্যুতের প্রি-পেইড মিটার স্থাপন, প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কেরানীগঞ্জ কারাগারে তিন বন্দির মৃত্যু

ফরিদপুরে তিন কার্টনভর্তি ছয় টুকরো লাশ উদ্ধার

  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৩ Time View

ফরিদপুরের মধুখালী উপজেলার বোয়ালিয়া এলাকায় রাস্তার পাশে পড়ে থাকা তিনটি কার্টন থেকে অজ্ঞাত এক ব্যক্তির ছয় টুকরো লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা রাস্তার পাশে তিনটি কার্টন পড়ে থাকতে দেখেন। কার্টনগুলো থেকে প্রচণ্ড দুর্গন্ধ ছড়ালে বিষয়টি সন্দেহজনক মনে করে স্থানীয়রা মধুখালী থানা পুলিশকে খবর দেন।স্থানীয়রা জানান, রাস্তার পাশে তিনটি কার্টন পড়ে থাকতে দেখে এবং দুর্গন্ধ ছড়ালে জরুরি পরিষেবা ৯৯৯ নম্বরে ফোন দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কার্টন তিনটি উদ্ধার করে। পরে কার্টনগুলো খুললে এর ভেতর থেকে ছয় টুকরো লাশ উদ্ধার করা হয়। নিহতের বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিহত ব্যক্তির পরিচয়ও এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। লাশের পরিচয় শনাক্ত ও হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।এ বিষয়ে মধুখালী থানার পরিদর্শক (তদন্ত) তাইজুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT