1. info@doharbarta24.com : Dohar Barta24 :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
Title :
কেরানীগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা সিংগাইরে ট্রিপল মার্ডার: ৫ জনের মৃত্যুদণ্ড মুন্সীগঞ্জে মাজারে ঢুকে একজনকে কুপিয়ে হত্যা শ্রীনগরে পুকুর থেকে হৃদয় নামে এক যুবকের মরদেহ উদ্ধার সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ পরীমনির বিরুদ্ধে ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো বৃহস্পতিবার জাতীয় স্টেডিয়ামে শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপ খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সরকার : প্রতিমন্ত্রী টুকু গৃহবধূর সঙ্গে শারীরিক সম্পর্কের ভিডিও নিয়ে ব্ল্যাকমেইল,ইমাম গ্রেপ্তার কাল থেকে শুরু সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ চলাচল আরো বাড়ল সোনার দাম দেশে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরো ছয়জনের মৃত্যু এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা শুরু ১ ডিসেম্বর নবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩ বিলাসপুরের হাজারবিঘায় হামলায় আহত দুই কেরানীগঞ্জে অবৈধ শিল্পপ্রতিষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৮ দিন পরেও সন্ধান মেলেনি স্কুলছাত্রী সামিয়ার পেছাল হাদি হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন জমার সময় ৫ বছরেই স্থায়ী বসবাসের সুযোগ যুক্তরাজ্যে

ফের বাড়ল সিগারেটের দাম

  • Update Time : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৮০ Time View
সিগারেট

দেশে নিম্নমানের বা কমদামি প্রতি ১০ শলাকা সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য ৬২ টাকা থেকে বাড়িয়ে সর্বনিম্ন ৬৫ টাকা বা তার বেশি ধার্যের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে আয়োজিত ২০তম সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

সভা শেষে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ অনুসরণ করে নিম্নমানের সিগারেটের সর্বনিম্ন দাম নতুন করে নির্ধারণ করা হয়েছে। এই উদ্দেশ্যে সিগারেটের দাম ধার্য করা এবং সিকিউরিটি স্ট্যাম্প ও ব্যান্ডরোলের প্রয়োগ বিষয়ক বলবৎ থাকা দুটি প্রজ্ঞাপন পরিমার্জনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

সরকারের পক্ষ থেকে জানানো হয়, নিম্নস্তরের তামাকপণ্যের বেআইনি কারবার রোধ করা এবং তামাক খাত হতে রাজস্বের ঘাটতি কমানোর উদ্দেশেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।এর আগে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সব স্তরের সিগারেটের দাম বাড়ানো হয়।বাজেটে নিম্নস্তরের প্রতি ১০ শলাকা প্যাকেটের দাম ৬০ টাকা থেকে বাড়িয়ে ৬২ টাকা করা হয়। মন্ত্রিসভার নতুন সিদ্ধান্তের ফলে এই স্তরে আরো ৩ টাকা বেড়ে ন্যূনতম দাম দাঁড়াল ৬৫ টাকা।

তবে অন্যান্য স্তরের মূল্য অপরিবর্তিত রয়েছে; যার মধ্যে মধ্যম স্তরের প্রতি ১০ শলাকা সিগারেট ৯২ টাকা, উচ্চ স্তর ১৬০ টাকা এবং প্রিমিয়াম স্তর ২১০ টাকা ও তদূর্ধ্ব বহাল থাকছে।

একই সভায় নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ব্যবহৃত যন্ত্রপাতি ও দরকারি সরঞ্জাম আমদানিতে বৃহৎ পরিসরে শুল্ক-কর মওকুফের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT