দোহার উপজেলায় দোহার উপজেলার নবাগত এসিল্যান্ড এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) নওসীনা আরিফ এর সাথে দোহার উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় নতুন সহকারী কমিশনার কে ফুলেল তোড়া দিয়ে স্বাগত জানিয়েছেন দোহার উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাইদুল ইসলাম, সাধারন সম্পাদক আবুল হাসেম ফকির সহ উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকগণ এসময় উপস্থিত ছিলেন।
উপজেলা প্রেসক্লাব এর সাংবাদিকগন বলেন, নওসীনা আরিফ দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিনি গত ০৬/০৯/২০২৬ রবিবার যোগদান করেন। দায়িত্বশীলতা ও সততার সাথে নতুন কর্মস্থলে সফলতার সাথে এগিয়ে যাবে এমনটাই দোহার উপজেলা প্রেসক্লাবের প্রধান লক্ষ। সাংবাদিকগণ বলেন আপনার নেতৃত্বে ভূমি সেবা সাধারন মানুষের ভোগান্তি পোহাতে আরও গতিশীল ও জনবান্ধব হোক এই প্রত্যাশা রাখেন।
Leave a Reply