1. info@doharbarta24.com : Dohar Barta24 :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
Title :
র‍্যাব পরিচয়ে মারধর করে ২৬ লাখ টাকা ছিনতাই ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬২৯ দোহারে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শরীফ গ্রেফতার এক মাসের ব্যবধানে মা-বাবাকে হারালো আলিফ ফরিদপুরে তিন কার্টনভর্তি ছয় টুকরো লাশ উদ্ধার সবাই মিলে দেশ গড়ে তুলতে হবে: আমান উল্লাহ আমান বাবার ট্রাক্টরের নিচে পড়ে ছেলের মৃত্যু দোহার ঘাটা -১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন কমিটিকে সংবর্ধনা সেই এনসিপি নেত্রী কারাগারে দালালের খপ্পরে যুদ্ধে নিহত বাংলাদেশি মামুন সৌদি আরবে হুথিদের হামলায় আহত ৭৩ ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা দোহারে ৪০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দোহারে সাংবাদিকদের সাথে এসি ল্যান্ডের মতবিনিময় ৩ ছাত্রকে ধর্ষণের অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক গ্রেপ্তার ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি করলো পুলিশ ফের বাড়ল সিগারেটের দাম সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি প্রবাসী নিহত শ্রীনগরে সাবেক স্ত্রীর নতুন স্বামীকে হত্যা কালকিনিতে নিখোঁজ হওয়ার ৩ দিন পর খালে মিলল কাঠমিস্ত্রির লাশ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬২৯

  • Update Time : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৬ Time View
গ্রেপ্তার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬২৯ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৫০টি মামলা করা হয়েছে।রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন। তিনি জানান, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ ৪০ জন, লালবাগ বিভাগ ৪২, ওয়ারী বিভাগ ৬৫, মতিঝিল বিভাগ ৬৮, তেজগাঁও বিভাগ ৯৫, মিরপুর বিভাগ ২০৩, গুলশান বিভাগ ৫৫, উত্তরা বিভাগ ৪৯ ও গোয়েন্দা বিভাগ ১২ জনকে গ্রেফতার করেছে।অভিযানকালে ৭ কেজি ৯৬৫ গ্রাম গাঁজা, ২১১ পিস ইয়াবা, ১০৬ গ্রাম হেরোইন, ১টি বিদেশি পিস্তল, ১টি শর্টগান, ১টি ইয়ারগান, ১ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন, ১টি গুলির খোসা, ৩২টি রেডবল কার্তুজ, ৫৫টি মোবাইল ফোন, ৭টি ফয়েল পেপার, ৩টি গ্যাস লাইট, ১টি সাদা বোতলের অ্যালকোহল, ১টি অটোরিকশা, ৩টি মোটরসাইকেল, ৪টি চাকু, ২টি স্টিলের ব্লেড, ১টি চাপাতি ও ১ লাখ ৮ হাজার ২২০ টাকা জব্দ করা হয়। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT