1. info@doharbarta24.com : Dohar Barta24 :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
Title :
এক মাসের ব্যবধানে মা-বাবাকে হারালো আলিফ ফরিদপুরে তিন কার্টনভর্তি ছয় টুকরো লাশ উদ্ধার সবাই মিলে দেশ গড়ে তুলতে হবে: আমান উল্লাহ আমান বাবার ট্রাক্টরের নিচে পড়ে ছেলের মৃত্যু দোহার ঘাটা -১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন কমিটিকে সংবর্ধনা সেই এনসিপি নেত্রী কারাগারে দালালের খপ্পরে যুদ্ধে নিহত বাংলাদেশি মামুন সৌদি আরবে হুথিদের হামলায় আহত ৭৩ ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা দোহারে ৪০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দোহারে সাংবাদিকদের সাথে এসি ল্যান্ডের মতবিনিময় ৩ ছাত্রকে ধর্ষণের অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক গ্রেপ্তার ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি করলো পুলিশ ফের বাড়ল সিগারেটের দাম সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি প্রবাসী নিহত শ্রীনগরে সাবেক স্ত্রীর নতুন স্বামীকে হত্যা কালকিনিতে নিখোঁজ হওয়ার ৩ দিন পর খালে মিলল কাঠমিস্ত্রির লাশ মানিকগঞ্জের হরিরামপুরে নৌকা বাইচ অনুষ্ঠিত নবাবগঞ্জে পল্লী বিদ্যুতের প্রি-পেইড মিটার স্থাপন, প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কেরানীগঞ্জ কারাগারে তিন বন্দির মৃত্যু

সবাই মিলে দেশ গড়ে তুলতে হবে: আমান উল্লাহ আমান

  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ Time View

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও এমপি আমান উল্লাহ আমান বলেছেন, দেশটা সবার। তাই দেশকে সবাই মিলে গড়ে তুলতে হবে। ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয়, জনগণকেও সরাসরি সম্পৃক্ত হতে হবে। পরিবার, সমাজ ও দেশকে সুস্থ রাখতে পরিচ্ছন্নতার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে ‘কেরানীগঞ্জ উপজেলা ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কেরানীগঞ্জে তিন মাসব্যাপী এ পরিচ্ছন্নতা অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। পরিবার, সমাজ ও দেশকে সুস্থ রাখতে পরিচ্ছন্নতার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। তরুণ সমাজকে সঙ্গে নিয়ে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলতে হবে।বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এই সদস্য বলেন, তরুণ সমাজকে সঙ্গে নিয়ে রাষ্ট্র ও দেশ পুনর্গঠনের কাজে এগিয়ে যেতে হবে। ‘করব কাজ, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এ আহ্বানকে সামনে রেখে মানুষের পাশে দাঁড়ানোই রাজনীতির মূল উদ্দেশ্য হওয়া উচিত।কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন মোল্লা, উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা আফরোজা পারভীন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. আব্দুল সাত্তার বেগ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাশেদ খান, কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নূরে আলম, মডেল উপজেলা বিএনপির সভাপতি হাজী শামীম হাসান, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, সিনিয়র যুগ্ম সম্পাদক মনিরুল হক মনির, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ওয়ালী উল্লাহ সেলিমসহ স্থানীয় নেতারা।আলোচনা সভা শেষে উপজেলা প্রাঙ্গণে ফগার মেশিনের মাধ্যমে মশা নিধনের ওষুধ ছিটিয়ে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করা হয়।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT