দোহার (ঢাকা) প্রতিনিধিঃ ৩ বারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোহার উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার চর জয়পাড়া এলাকায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোহার উপজেলায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তানভীর নিশুর সঞ্চালনায় ও আহব্বায়ক জুলহাস উদ্দিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি সালাহ উদ্দিন মোল্লা, দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, দোহার পৌরসভা বিএনপির সভাপতি এস এম কুদ্দুস, দোহার পৌরসভা বিএনপির সহ সভাপতি আবু কাউসার রিপন, দোহার পৌরসভা স্বেচ্ছাসেবক আহব্বায়ক আব্দুল আজিজ, সাবেক ছাত্রনেতা সজিব হোসেন, জুলহাস চৌধুরীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ।
এ সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুম আরাফাত রহমান কোকোর আত্নার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
Leave a Reply