1. info@doharbarta24.com : Dohar Barta24 :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
Title :
দোহার উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোহার উপজেলা মহিলা দলের দোয়া মাহফিল বারুয়াখালীতে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে যুবদলের দোয়া মাহফিল ব্যারিস্টার হিসেবে অভিষিক্ত হলেন নবাবগঞ্জের ইমরান হোসেন  মানিকগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে রুপা-স্বর্ণ ও টাকা ছিনতাই মালয়েশিয়া প্রবাসীর বাড়িতে ডাকাতি, গৃহবধূকে ধর্ষণের চেষ্টা কালকিনিতে মহিলা মাদরাসায় ককটেল বিস্ফোরণে আহত ৫ এমন চিকিৎসা ব্যবস্থা গড়তে চাই যেন বিদেশে যেতে না হয় : প্রধানমন্ত্রী রোমান স্পোটিংকে হারিয়ে চ্যাম্পিয়ন ফ্রেন্ডস ক্লাব মদনখালী দোহারে ক্লাউড বাইট রুফটপ রেস্টুরেন্টের শুভ উদ্বোধন স্বামীর বিশেষ অঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক অস্ট্রেলিয়ার মাটিতে হাসান মাহমুদের রেকর্ড উত্তর শিলাকোঠা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি থেকে পদত্যাগের হিড়িক দোহারে ২৬৫ পিস ইয়াবা ও হেরোইনসহ ৫ জন গ্রেফতার কার্তিকপুর বাজারে ফাতেমা সুপার শপের শুভ উদ্বোধন হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু ‘সমকামিতার’ অভিযোগে দুই শিক্ষার্থীর সিট বাতিল খন্দকার আবু আশফাকের স্বাক্ষর জাল করে কোটি টাকা ঋণ নেওয়ার চেষ্টা চাকরি গেল রুহানী-বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার দোহারে প্রবাসীর বাড়িতে ডাকতি

মানিকগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে রুপা-স্বর্ণ ও টাকা ছিনতাই

  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৮৩ Time View

মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নে এক স্বর্ণ ব্যবসায়ী ও তাঁর ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রুপা, স্বর্ণ ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এসময় ছিনতাইকারীরা এক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়।শুক্রবার (১৪ আগস্ট) রাত ১০ টার দিকে পূর্ব শানবান্দা পালপাড়া লোকনাথ মন্দিরের পাশের সড়কে এ ঘটনা ঘটে।ভুক্তভোগী আহত স্বর্ণ ব্যবসায়ী পতিত প্রবণশীল (৭৩), পূর্ব শানবান্দা এলাকার প্রিয়নাথ শীলের ছেলে। তিনি পূর্ব শানবান্দা বাজারে স্বর্ণের ব্যবসা করেন। ঘটনার সময় সঙ্গে থাকা তার ছেলে প্রবীর কুমার শীল (৩২) আহত হন। তাদের সহায়তা করতে গিয়ে আহত হন একই এলাকার মনোরঞ্জন পাল (৫০)।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বাজারের ব্যবসা শেষে বাবা-ছেলে বাড়ি ফেরার পথে লোকনাথ মন্দিরের পাশের সড়কে কয়েকজন ছিনতাইকারী তাদের গতিরোধ করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালিয়ে সঙ্গে থাকা প্রায় ৫০ থেকে ৬০ ভরি রুপা, দুই আনা স্বর্ণের নাকফুল এবং নগদ ৮৫ হাজার টাকা নিয়ে যায়। পরে পালিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীরা এক রাউন্ড গুলি ছোড়ে। তবে গুলিতে কেউ আহত হননি।মানিকগঞ্জ সদর থানার ওসি মো. মনির হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT