মাদারীপুরে একটি মহিলা মাদরাসায় ককটেল বিস্ফোরণে অন্তত ৫ জন শিক্ষার্থী হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।শনিবার সকাল সাড়ে ৯টার দিকে কালকিনি পৌর এলাকার গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদরাসায় এ ঘটনা ঘটে। আহতরা হলো– কালকিনি পৌরসভার মিনাজদী এলাকার সেলিম তালুকদারের মেয়ে আবিদা আক্তার (১১), পশ্চিম মিনাজদী এলাকার ছিরাতুল তালুকদারের মেয়ে জান্নাত (১২), গোপালপুর এলাকার রুবেল মাতুব্বরের মেয়ে তাসমিয়া আক্তার (১১), একই এলাকার শাহিন সরদারের মেয়ে মিনহা (১১) ও সরদারের মেয়ে সুলতানা (১১)।পরে তাদের উদ্ধার করে ২৫০ শয্যার জেলা হাসপাতালে নেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, ‘ঘটনা অনুসন্ধানে পুলিশ, র্যাব ও সিআইডিসহ অন্যান্য কর্মকর্তারা ইতিমধ্যে কাজ শুরু করেছেন।’
Leave a Reply