1. info@doharbarta24.com : Dohar Barta24 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
Title :
স্বামীর বিশেষ অঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক অস্ট্রেলিয়ার মাটিতে হাসান মাহমুদের রেকর্ড উত্তর শিলাকোঠা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি থেকে পদত্যাগের হিড়িক দোহারে ২৬৫ পিস ইয়াবা ও হেরোইনসহ ৫ জন গ্রেফতার কার্তিকপুর বাজারে ফাতেমা সুপার শপের শুভ উদ্বোধন হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু ‘সমকামিতার’ অভিযোগে দুই শিক্ষার্থীর সিট বাতিল খন্দকার আবু আশফাকের স্বাক্ষর জাল করে কোটি টাকা ঋণ নেওয়ার চেষ্টা চাকরি গেল রুহানী-বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার দোহারে প্রবাসীর বাড়িতে ডাকতি ভূমিকম্পে লণ্ডভণ্ড কলম্বিয়া হোয়াটসঅ্যাপের পুরোনো চ্যাট ফিরে পাবেন যেভাবে অবৈধভাবে মাটি কেটে বিক্রির অভিযোগে গ্রেপ্তার ১ বাগমারায় স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার নবাবগঞ্জ থানা পুলিশের অভিযানে ৩ দস্যু গ্রেফতার ফরিদপুরে স্বামীর বিশেষ অঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক দোহারে ইয়াবাসহ গ্রেপ্তার ৩ দোহারে উপজেলা বিএনপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত বক্তানগরকে হারিয়ে সেমিফাইনালে লটাখোলা চাঁদতারা ক্লাব শান্তির অভিযাত্রী’র ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

স্বামীর বিশেষ অঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক

  • Update Time : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৬০১ Time View
সিদ্ধিরগঞ্জ থানা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টার অভিযোগে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। এ ঘটনায় মোছা. সাবিকুন্নাহার মিম (২৮) নামের ওই নারীকে আটক করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।বুধবার (১২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিদ্ধিরগঞ্জের নাসিক ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সানারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।আহত স্বামী জহিরুল ইসলাম (৩২) বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।  তবে তার স্বামী জহিরুলকে তিনি ইতোপূর্বে মৌখিক তালাক দিয়েছেন বলে জানান মিম।

জহিরুল ইসলাম ময়মনসিংহের হালুয়াঘাট থানার জামশেদ মোল্লার ছেলে। তার স্ত্রী সাবিকুন্নাহার মিম একই থানার মৃত মোস্তফা কামালের মেয়ে। তারা দক্ষিণ সানারপাড় এলাকায় শাহ আলম মিয়ার বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাতে জহিরুল বাসায় ফেরার পর স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন। স্ত্রীর অভিযোগ, তার ইচ্ছার বিরুদ্ধে জহিরুল জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করছিলেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি ও ঝগড়া শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে স্ত্রী ধারালো অস্ত্র দিয়ে জহিরুলের গোপনাঙ্গ কেটে দেন।এরপর জহিরুলের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। পরে দ্রুত তাকে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মিমের অভিযোগ, জহিরুল প্রায়ই তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করতেন। ঘটনার দিনও একইভাবে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করলে একপর্যায়ে তিনি ক্ষিপ্ত হয়ে ওই ঘটনা ঘটান।

সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আল মামুন বলেন, অভিযুক্ত নারীকে আটক করে থানায় আনা হয়েছে। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT