1. info@doharbarta24.com : Dohar Barta24 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
Title :
দোহারে ক্লাউড বাইট রুফটপ রেস্টুরেন্টের শুভ উদ্বোধন স্বামীর বিশেষ অঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক অস্ট্রেলিয়ার মাটিতে হাসান মাহমুদের রেকর্ড উত্তর শিলাকোঠা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি থেকে পদত্যাগের হিড়িক দোহারে ২৬৫ পিস ইয়াবা ও হেরোইনসহ ৫ জন গ্রেফতার কার্তিকপুর বাজারে ফাতেমা সুপার শপের শুভ উদ্বোধন হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু ‘সমকামিতার’ অভিযোগে দুই শিক্ষার্থীর সিট বাতিল খন্দকার আবু আশফাকের স্বাক্ষর জাল করে কোটি টাকা ঋণ নেওয়ার চেষ্টা চাকরি গেল রুহানী-বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার দোহারে প্রবাসীর বাড়িতে ডাকতি ভূমিকম্পে লণ্ডভণ্ড কলম্বিয়া হোয়াটসঅ্যাপের পুরোনো চ্যাট ফিরে পাবেন যেভাবে অবৈধভাবে মাটি কেটে বিক্রির অভিযোগে গ্রেপ্তার ১ বাগমারায় স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার নবাবগঞ্জ থানা পুলিশের অভিযানে ৩ দস্যু গ্রেফতার ফরিদপুরে স্বামীর বিশেষ অঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক দোহারে ইয়াবাসহ গ্রেপ্তার ৩ দোহারে উপজেলা বিএনপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত বক্তানগরকে হারিয়ে সেমিফাইনালে লটাখোলা চাঁদতারা ক্লাব

শান্তির অভিযাত্রী’র ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ১৩১ Time View

রাফি আহমেদঃ দোহারে উৎসবমুখর পরিবেশে ‘শান্তির অভিযাত্রী ছাত্র ও সমাজকল্যাণ সংগঠন’-এর ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী ও পরিবেশ বান্ধব বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ ৭ আগস্ট (শুক্রবার) বিকাল ৩টায় মরিচপট্টি আড়িয়াল বিলের ১নং ব্রিজ থেকে ২নং ব্রিজ পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় এই চারা রোপণ কর্মসূচি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উক্ত কর্মসূচিতে সংগঠনের বর্তমান সভাপতি মো: রফিকুল ইসলাম সভাপতিত্ব করেন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো: ওমর ফারুক। অনুষ্ঠানে উপস্থিত হয়ে একাত্মতা প্রকাশ করেন মুকসুদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী আব্দুল হালিম বেপারি ও বিশিষ্ট সমাজসেবক ওয়াসিম মোহাম্মদ বিদ্যুৎ।

আলোচনা পর্বে বক্তারা জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি তাজওয়ার মুহাম্মদ মুনির, সাবেক সভাপতি অ্যাডভোকেট মোঃ মামুন হোসেন, দুবলি বাজার বণিক সমিতির সেক্রেটারি মনিরুজ্জামান ছন্দু মোল্লা ও বিশিষ্ট সমাজসেবক আল-আমিন হাওলাদার।

এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের গার্ডিয়ান কাউন্সিলের চিফ কাউন্সিলর ইসমাইল আহমেদ, সহ-সভাপতি মো: তন্ময় ইসলাম রোকন, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম খান, সমাজসেবা সম্পাদক নূর মোহাম্মদ, সদস্য নাজমুল হোসাইন, জামাল হোসাইন, আল-আমিন, নাজমুস সাকিব এবং দুবলি বাজার বণিক সমিতির সহ-সভাপতি বিল্লাল শিকদার ও কার্যনির্বাহী সদস্য ফারুক আহমদে সহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ।

বক্তব্য শেষে অতিথিরা সংগঠনের সদস্যদের সাথে নিয়ে আড়িয়াল বিলে রাস্তার পাশে চারা রোপণ করে কর্মসূচির শুভ উদ্বোধন করেন। সংগঠনের নেতৃবৃন্দ জানান, শুধু চারা রোপণই নয়, এগুলো সঠিকভাবে বড় হওয়া পর্যন্ত নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করবে ‘শান্তির অভিযাত্রী’র সদস্যবৃন্দ।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT