1. info@doharbarta24.com : Dohar Barta24 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
Title :
নবাবগঞ্জের সড়ক দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী দেশে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম দোহারে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ৫জন গ্রেফতার নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২ দোহারে ৭৫ পিস ইয়াবা ও ২ গ্রাম হেরোইনসহ ৯ জন গ্রেফতার দোহারে আসাফো নেতা রাশেদ খান গ্রেফতার দোহার চোর চক্রের চার নারী সদস্য গ্রেপ্তার দোহার পৌরসভার ৬নং ওয়ার্ডে মোকসেদুর রহমান মোকসেদের নির্বাচনী মত বিনিময় সভা ভেলা ভাসানি উৎসব আগামী বছরের জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করা হবে ভূমধ্যসাগরে ট্রলার ডুবির ঘটনায় ২ দালাল গ্রেপ্তার ফরিদপুরে ছেলের স্ত্রীকে ধর্ষণের দায়ে শশুরের কারাদন্ড একই পরিবারের দুই গৃহবধূ নিখোঁজ, শ্রীনগরে হেরোইন বিক্রির সময় দুই নারী গ্রেপ্তার দোহার পৌরসভা যুবদলের নতুন সদস্য ফরম বিতরণ দোহারে প্রবাসীর বাড়িতে চুরি সাবেক ছাত্রদল নেতা নিখোঁজ নদীর পাড়ে রক্ত দেখে তল্লাশিতে ডুবুরীদল দোহারে মেধাবী শিক্ষার্থীদের পাশে শামীমা রাহিম শিলা শ্রীনগরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১০ নেতাকর্মী গ্রেফতার

নবাবগঞ্জ মানবতায় রক্তদান সংগঠনের বর্ষপূর্তি

  • Update Time : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৮১ Time View

নবাবগঞ্জ মানবতায় রক্তাদান সংগঠনের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠনটি। মঙ্গলবার দুপুর ১২টায় নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ অনুষ্ঠোনের আয়োজন করা হয়। এসময় দোহার ও নবাবগঞ্জের রক্তদাতা সংগঠনের সব প্রতিনিধিরা অংশ নেয়।
সংগঠনের সভাপতি মো. ইস্রাফিল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন মুক্তি ক্লিনিকের চেয়ারম্যান আব্দুস সালাম, এমডি ফয়েজ আল মামুন, রক্তদান সংগঠনের উপদেষ্টা সুভাশীষ গোস্বামী, ইউপি (প্যানেল) চেয়ারম্যান আব্দুল মতিন, ব্যবসায়ী শুভ ইমরান, রুবেল তালুকদার, রক্তদাতা গ্রুপের সংগঠক ফয়সাল হোসেন, বর্ষণ মন্ডলসহ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধি, স্থানীয় সেবামূলক সংগঠন ও প্রতিষ্ঠানের কর্মকর্তা প্রমুখ উপস্থিত ছিলেন।এসময় সংগঠনগুলোকে মানুষের কাছে পৌঁছে দিতে বিভিন্ন অনলাইন গ্রুপের উদ্যোক্তারা উপস্থিত ছিলো।
সংগঠনের এক বছর পূর্তির আলোচনা সভায় বক্তারা বলেন, নবাবগঞ্জের এক ঝাঁক তরুণ তরুণী মানবতার কল্যাণে রক্তদান করে মানুষের জীবন রক্ষায় উদ্যমী ভূমিকা পালন করছে। তাঁরা প্রতিটি গ্রামের অসহায় রোগীদের পাশে দাড়িয়ে অবিরাম রক্ত দান করে মানবতাবোধ জাগ্রত করছে। তাঁদের এ পথচলা আরো বেগবান করতে সবাইকে এগিয়ে আসতে হবে। আজকের তরুণ আগামীর সমাজ পরিচালনার মানবিক হাতিয়ার হয়ে উঠুক এমনটাই কামনা করেন বক্তারা।
অনুষ্ঠান শেষে সারা বছর কাজের মূল্যায়নে সদস্যদের মাঝে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। পরে কেক কেটে বর্ষপূর্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT