1. info@doharbarta24.com : Dohar Barta24 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
Title :
স্বামীর বিশেষ অঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক অস্ট্রেলিয়ার মাটিতে হাসান মাহমুদের রেকর্ড উত্তর শিলাকোঠা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি থেকে পদত্যাগের হিড়িক দোহারে ২৬৫ পিস ইয়াবা ও হেরোইনসহ ৫ জন গ্রেফতার কার্তিকপুর বাজারে ফাতেমা সুপার শপের শুভ উদ্বোধন হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু ‘সমকামিতার’ অভিযোগে দুই শিক্ষার্থীর সিট বাতিল খন্দকার আবু আশফাকের স্বাক্ষর জাল করে কোটি টাকা ঋণ নেওয়ার চেষ্টা চাকরি গেল রুহানী-বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার দোহারে প্রবাসীর বাড়িতে ডাকতি ভূমিকম্পে লণ্ডভণ্ড কলম্বিয়া হোয়াটসঅ্যাপের পুরোনো চ্যাট ফিরে পাবেন যেভাবে অবৈধভাবে মাটি কেটে বিক্রির অভিযোগে গ্রেপ্তার ১ বাগমারায় স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার নবাবগঞ্জ থানা পুলিশের অভিযানে ৩ দস্যু গ্রেফতার ফরিদপুরে স্বামীর বিশেষ অঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক দোহারে ইয়াবাসহ গ্রেপ্তার ৩ দোহারে উপজেলা বিএনপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত বক্তানগরকে হারিয়ে সেমিফাইনালে লটাখোলা চাঁদতারা ক্লাব শান্তির অভিযাত্রী’র ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় ক্রিশ্চিয়ানো রোনালদোর

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ১৯০ Time View
ক্রিশ্চিয়ানো রোনালদো
ক্রিশ্চিয়ানো রোনালদো

ই দশকেরও বেশি সময় ধরে পর্তুগাল জাতীয় দলের জার্সিতে ইতিহাস গড়া ক্রিশ্চিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি ঘনিয়ে আসছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২৪ সেপ্টেম্বর উয়েফা নেশনস লিগে ওয়েলসের বিপক্ষে ম্যাচের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিতে পারেন পর্তুগিজ এই মহাতারকা। এমন খবর প্রকাশ করেছে গোলডটকম।

প্রতিবেদন অনুযায়ী, লিসবনের হোসে আলভালাদে স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচটি হতে পারে পর্তুগালের হয়ে রোনালদোর শেষ আন্তর্জাতিক উপস্থিতি। দীর্ঘদিন ধরেই জাতীয় দলে তার ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছিল। এবার সেই আলোচনা বাস্তবে রূপ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রোনালদোর সম্ভাব্য বিদায়ের মধ্য দিয়ে পর্তুগাল জাতীয় দলও নতুন এক অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে। সম্প্রতি চার বছরের চুক্তিতে দলের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন অভিজ্ঞ কোচ হোর্হে জেসুস। দায়িত্ব গ্রহণের পরই তিনি জানিয়েছেন, হঠাৎ করে দলে বড় ধরনের পরিবর্তন আনার পরিকল্পনা তার নেই।  বর্তমানে ৪১ বছর বয়সি রোনালদো সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে খেলছেন। ক্লাবটির সঙ্গে তার চুক্তি রয়েছে ২০২৭ সালের গ্রীষ্ম পর্যন্ত। পেশাদার ক্যারিয়ারে ইতোমধ্যে ৯৭৬ গোল করা এই ফরোয়ার্ডের সামনে এখন সবচেয়ে বড় লক্ষ্য এক হাজার গোলের ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করা। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলে ক্লাব ফুটবলে আরও বেশি মনোযোগ দেবেন বলেই বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT