1. info@doharbarta24.com : Dohar Barta24 :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
Title :
প্যারিসে বাংলাদেশিদের দোকানে ব্যাপক লুটপাট মুন্সীগঞ্জে নদীতে গোসলে নেমে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার কুয়েত প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার সপ্তমী তিথির দ্বিতীয় দিন আজ মানবতাবাদী সাধক ফকির লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস আজ স্টারলিংকে প্রথম মাস ফ্রি মোবাইল সেবা শতকরা ২৯ জন উচ্চশিক্ষিত তরুণ বেকার আজ ও কাল মহাসপ্তমী ইয়াবাসহ দুই পুলিশ সদস্য গ্রেফতার দোহারে সাবেক স্বামীর শশুর বাড়িতে ভাংচুরের অভিযোগ এক নারীর বিরুদ্ধে কেরানীগঞ্জে একশত পিচ ইয়াবা সহ গ্রেফতার এক নবাবগঞ্জে গৃহবধূকে মেসেজ: তরুণকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন শ্রীনগরে মা-ইলিশ ও জাটকা শিকারের অপরাধে ৮ জন জেলেকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড মাদকাসক্ত ছেলের হাতে মায়ের মৃত্যু, বাবা আহত জয় বাংলা স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেপ্তার ৩ নবাবগঞ্জে দুস্থদের হাতে সেলাই মেশিন ও অনুদান ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের আগুন নিয়ন্ত্রণে টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট টাঙ্গাইলে গৃহবধূকে ধর্ষণের পর ব্ল্যাকমেইল, শিক্ষক গ্রেফতার বিএনপি নেতার স্ত্রীকে সেলাইমেশিন দিল জামায়াত

মুন্সীগঞ্জে নদীতে গোসলে নেমে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

  • Update Time : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ৩৩ Time View
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মধ্য ভাটের চর এলাকায় ফুলদী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া মো. আবু বক্কর সিদ্দিকী রাফির (৭) মরদেহ উদ্ধার করা হয়েছে। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, গতকাল শনিবার (১৭ অক্টোবর) দুপুর ২টা ৪৮ মিনিটে গজারিয়া ফায়ার স্টেশনে সংবাদ আসে যে, উপজেলার মধ্য ভাটের চর এলাকায় ফুলদী নদীতে পাঁচ বন্ধু গোসল করতে নামে। এসময় চারজন সাঁতরে নদী থেকে উঠে আসতে সক্ষম হলেও সাত বছর বয়সী শিশু মো. আবু বক্কর সিদ্দিকী রাফি নিখোঁজ হয়।
সংবাদ পেয়ে গজারিয়া ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। পরবর্তীতে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের একটি ডুবুরি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করে।
আজ রোববার (১৮ অক্টোবর) সকাল আনুমানিক ৫টা ৩০ মিনিটে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের অভিযানের প্রস্তুতিকালে ফুলদী নদীতে শিশুটির মরদেহ ভেসে ওঠার খবর পাওয়া যায়। পরে স্থানীয় লোকজন মরদেহটি উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেন।
মৃত শিশু মো. আবু বক্কর সিদ্দিকী রাফির (৭) পিতার নাম খায়রুল ইসলাম। সে গজারিয়ায় একটি ভাড়া বাসায় পরিবারের সঙ্গে বসবাস করত। তাদের স্থায়ী নিবাস নড়াইল জেলায়।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT