1. info@doharbarta24.com : Dohar Barta24 :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
Title :
কেরানীগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা সিংগাইরে ট্রিপল মার্ডার: ৫ জনের মৃত্যুদণ্ড মুন্সীগঞ্জে মাজারে ঢুকে একজনকে কুপিয়ে হত্যা শ্রীনগরে পুকুর থেকে হৃদয় নামে এক যুবকের মরদেহ উদ্ধার সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ পরীমনির বিরুদ্ধে ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো বৃহস্পতিবার জাতীয় স্টেডিয়ামে শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপ খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সরকার : প্রতিমন্ত্রী টুকু গৃহবধূর সঙ্গে শারীরিক সম্পর্কের ভিডিও নিয়ে ব্ল্যাকমেইল,ইমাম গ্রেপ্তার কাল থেকে শুরু সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ চলাচল আরো বাড়ল সোনার দাম দেশে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরো ছয়জনের মৃত্যু এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা শুরু ১ ডিসেম্বর নবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩ বিলাসপুরের হাজারবিঘায় হামলায় আহত দুই কেরানীগঞ্জে অবৈধ শিল্পপ্রতিষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৮ দিন পরেও সন্ধান মেলেনি স্কুলছাত্রী সামিয়ার পেছাল হাদি হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন জমার সময় ৫ বছরেই স্থায়ী বসবাসের সুযোগ যুক্তরাজ্যে

হলিউডে প্রিয়াঙ্কা

  • Update Time : রবিবার, ১৪ মে, ২০২৩
  • ১০৪ Time View

অভিষেকের বছর দুয়েকের মধ্যেই বলিউডে নিজের জায়গাটা পোক্ত করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। জনপ্রিয়তাও পেয়েছিলেন ঢের। কিন্তু তাতেই তৃপ্ত হননি তিনি। কারণ তার স্বপ্ন ছিলো আরও বড়; হলিউডে প্রতিষ্ঠিত হওয়া।কিন্তু চাইলেই কি হলিউডে সুযোগ মেলে? একদমই না। বলিউডজয়ী প্রিয়াঙ্কাও একপ্রকার দ্বারে দ্বারে ঘুরে, শ্রম-সাধনা দিয়ে কাজ পেয়েছেন। ২০১৭ সালে ‘বেওয়াচ’ ছবির মাধ্যমে তার হলিউডে অভিষেক হয়। এরপর টানা কাজ করছেন। সিনেমা থেকে টিভি পর্দা, ফ্যাশন শো থেকে অ্যাওয়ার্ড অনুষ্ঠান, সবখানেই তার সরব উপস্থিতি।এই সাফল্যের পেছনে তো দীর্ঘ সংগ্রামের গল্প আছে। টপকাতে হয়েছে নানা প্রতিবন্ধকতা। কিন্তু সবচেয়ে বড় বাধা কী ছিলো, তা-ই এবার জানালেন প্রিয়াঙ্কা। তার মতে, তিনি কতখানি যোগ্য, তা উপস্থাপনের সুযোগ ছিলো না।এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা চোপড়া বলেন, ‘আমার মনে হয়, যেটা মূল পরিবর্তন এনেছে, তা হলো স্ট্রিমিং। যখন স্ট্রিমিং এলো, তখনই কনটেন্টগুলো বৈশ্বিক হওয়া জরুরি হয়ে পড়ে। একজন ভারতীয় অভিনেত্রী হিসেবে সবচেয়ে বড় যে বাধার সম্মুখীন হয়েছি, তা হলো- আমি কতখানি যোগ্য, সেটা দেখানোর জায়গাটা সীমাবদ্ধ ছিলো। সেই পরিস্থিতি এখন পরিবর্তন হয়েছে।’আন্তর্জাতিক অঙ্গনে জনপ্রিয়তা পেয়েও ক্ষান্ত হননি প্রিয়াঙ্কা। এখনও তিনি মনে করেন, আরও অনেক দূর যেতে হবে। তার মতে, কাজটা যখন শিল্প, তখন সেখানে প্রতিনিয়তই নতুন কিছু করার সুযোগ থাকে।এদিকে প্রিয়াঙ্কা অভিনীত নতুন একটি হলিউড সিরিজ মুক্তি পাচ্ছে আগামী ২৮ এপ্রিল। এর নাম ‘সিটাডেল’। এতে তার সঙ্গে অভিনয় করেছেন রিচার্ড ম্যাডেন, স্ট্যানলি টুসি, লেসলি ম্যানভাইল প্রমুখ।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT