1. info@doharbarta24.com : Dohar Barta24 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
Title :
নবাবগঞ্জের সড়ক দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী দেশে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম দোহারে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ৫জন গ্রেফতার নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২ দোহারে ৭৫ পিস ইয়াবা ও ২ গ্রাম হেরোইনসহ ৯ জন গ্রেফতার দোহারে আসাফো নেতা রাশেদ খান গ্রেফতার দোহার চোর চক্রের চার নারী সদস্য গ্রেপ্তার দোহার পৌরসভার ৬নং ওয়ার্ডে মোকসেদুর রহমান মোকসেদের নির্বাচনী মত বিনিময় সভা ভেলা ভাসানি উৎসব আগামী বছরের জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করা হবে ভূমধ্যসাগরে ট্রলার ডুবির ঘটনায় ২ দালাল গ্রেপ্তার ফরিদপুরে ছেলের স্ত্রীকে ধর্ষণের দায়ে শশুরের কারাদন্ড একই পরিবারের দুই গৃহবধূ নিখোঁজ, শ্রীনগরে হেরোইন বিক্রির সময় দুই নারী গ্রেপ্তার দোহার পৌরসভা যুবদলের নতুন সদস্য ফরম বিতরণ দোহারে প্রবাসীর বাড়িতে চুরি সাবেক ছাত্রদল নেতা নিখোঁজ নদীর পাড়ে রক্ত দেখে তল্লাশিতে ডুবুরীদল দোহারে মেধাবী শিক্ষার্থীদের পাশে শামীমা রাহিম শিলা শ্রীনগরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১০ নেতাকর্মী গ্রেফতার

দোহারে বিডি ক্লিন এর পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ২৪৬ Time View
বিডি ক্লিন

দোহার (ঢাকা) প্রতিনিধি: “পরিচ্ছন্নতা শুরু হোক আমাদের থেকে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার দোহারে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি-ক্লিন বাংলাদেশ এর পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় দোহার থানা প্রাঙ্গণে এই পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। এতে দোহারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৪০জন শিক্ষার্থী স্বেচ্ছাসেবী হিসেবে অংশ নেয়।
সংগঠনটি পর্যায়ক্রমে দোহারের অন্যান্য স্থানেও এমন পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা করবেন বলে জানায়।
তারা আরও জানান, দেশব্যাপী প্রতি সপ্তাহের শুক্রবার একটি নির্দিষ্ট স্থান নির্বাচন করে তা পরিষ্কার করে নাগরিকদের মাঝে সচেতনতা তৈরী এবং যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলতে উদ্বুদ্ধ করে।
একটি পরিচ্ছন্ন সমাজ ও দেশ গঠনের তাগিদে সুনাগরিক হিসেবে দায়িত্ব মনে করে স্বেচ্ছাসেবী সংগঠনটিতে তারা যোগ দিয়েছেন বলে জানান এর কর্মীরা।
সকাল থেকে তাদের এ পরিচ্ছন্নতা কাজে অংশগ্রহণ করেন দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসান আলী। তিনি বলেন, পরিচ্ছন্ন সুন্দর একটি দেশ গড়তে বিডি ক্লিন এর উদ্যোগ সত্যিই প্রসংশার দাবিদার। আমি তাদের সফলতা কামনা করি।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT