1. info@doharbarta24.com : Dohar Barta24 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
Title :
নবাবগঞ্জের সড়ক দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী দেশে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম দোহারে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ৫জন গ্রেফতার নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২ দোহারে ৭৫ পিস ইয়াবা ও ২ গ্রাম হেরোইনসহ ৯ জন গ্রেফতার দোহারে আসাফো নেতা রাশেদ খান গ্রেফতার দোহার চোর চক্রের চার নারী সদস্য গ্রেপ্তার দোহার পৌরসভার ৬নং ওয়ার্ডে মোকসেদুর রহমান মোকসেদের নির্বাচনী মত বিনিময় সভা ভেলা ভাসানি উৎসব আগামী বছরের জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করা হবে ভূমধ্যসাগরে ট্রলার ডুবির ঘটনায় ২ দালাল গ্রেপ্তার ফরিদপুরে ছেলের স্ত্রীকে ধর্ষণের দায়ে শশুরের কারাদন্ড একই পরিবারের দুই গৃহবধূ নিখোঁজ, শ্রীনগরে হেরোইন বিক্রির সময় দুই নারী গ্রেপ্তার দোহার পৌরসভা যুবদলের নতুন সদস্য ফরম বিতরণ দোহারে প্রবাসীর বাড়িতে চুরি সাবেক ছাত্রদল নেতা নিখোঁজ নদীর পাড়ে রক্ত দেখে তল্লাশিতে ডুবুরীদল দোহারে মেধাবী শিক্ষার্থীদের পাশে শামীমা রাহিম শিলা শ্রীনগরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১০ নেতাকর্মী গ্রেফতার

বেড়িবাঁধ পরিদর্শন করলেন পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী

  • Update Time : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬৭ Time View
স্টাফ রির্পোটার, নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা জাতীয় কমিটি, সেভ দ্য সোসাইটি অ্যান্ড থান্ডারস্টর্ম অ্যাওয়ারনেস ফোরাম  এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে ঢাকার নবাবগঞ্জের কাশিয়াখালী সোনাবাজু বেড়িবাঁধ ও দোহারের কার্তিকপুর পরিদর্শন করেছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডেরে  প্রধান প্রকৌশলী মো. রুহুল আমিনের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল। বুধবার দুপুরে চার সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল বেরিবাঁধ পরিদর্শন করেন। এসময় ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান প্রকৌশলী রুহুল আমীন বলেন, প্রতিবেদন জমা দেয়ার পর তৃতীয় বারের মত এই বাঁধ পরিদর্শনে এসেছি। উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান এই নদী বাঁচাতে স্লইচগেট নির্মাণে খুবই পজিটিভ বার্তা দিয়েছে। আমরা আশাবাদী সকলের প্রচেষ্টায় স্লুইচগেটটি দাতা সংস্থাদের অর্থায়নে হয়ে যাবে। দাতা সংস্থাদের মধ্যে এডিপি কিছুদিনের মধ্য এই স্থানটি পরিদর্শনে আসবেন বলে আমাদের জানিয়েছেন। সেজন্য আমরা আশাবাদী হয়েছি।

ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক বলেন, ইছামতি নদীকে বাঁচাতে বেড়িবাঁধে পরিকল্পিত স্লুইচগেট নির্মাণের বিকল্প নেই। স্বৈরাচার আওয়ামী সরকারের প্রতিনিধিরা নির্মাণের ব্যাপারে শুধু মিথ্যা আশ্বাসের স্বপ্ন দেখিয়েছেন। আমি এই এলাকার সন্তান হিসেবে স্লুইচগেটের ব্যাপারে বিভিন্ন দপ্তরে যোগাযোগ করছি। এটি দীর্ঘ মেয়াদী একটি প্রকল্প তাই নির্বাচিত সরকার না আসা পর্যন্ত এটি কাজ হওয়ার সম্ভবনা নেই। বিএনপি আপনাদের পবিত্র ভোটে ক্ষমতায় এলে ইনশাল্লাহ বেড়িবাঁধের উপর পরিকল্পিত স্লুুইচগেট নির্মাণ করা হবে।
নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা জাতীয় কমিটি, সেভ দ্য সোসাইটি অ্যান্ড থান্ডারস্টর্ম অ্যাওয়ারনেস ফোরাম  সহ এলাকাবাসী দীর্ঘদিন ধরে বেড়িবাঁধে স্লুইচগেট নির্মাণের দাবি জানিয়ে আসছেন। তাদের দাবির প্রেক্ষিতে এর আগে ৩১শে আগস্ট পানি উন্নয়ন বোর্ডের ঢাকা বিভাগের নির্বাহী প্রকৌশলী এম এল সৈকতের নেতৃত্বাধীন চার সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল বেরিবাঁধ পরিদর্শন করেন।
নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা জাতীয় কমিটির সাধারণ সম্পাদক মো. রাশিম মোল্লা বলেন, আমরা আশান্বিত দোহার ও নবাবগঞ্জে স্লুইচগেট হবে। আমাদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক নেতারাও এব্যাপারে একমত।এসময় উপস্থিত ছিলেন  বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা) মো. মোতাহার হোসেন, ঢাকা পানি উন্নয়ন সার্কেল-১, এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী দেওয়ান আইনুল হক, মানিকগঞ্জ পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী আক্তারুজ্জামান, উপ বিভাগীয় প্রকৌশলী আব্দুল্লাহ ওমর, নির্বাহী প্রকৌশলী এম এল সৈকত, মোঃ ফাহাদ হাসান, উপ-সহকারি প্রকৌশলী ফরিদ উদ্দিন, নবাবগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি আবু শফিক খন্দকার মাসুদ, নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা জাতীয় কমিটির সাধারণ সম্পাদক রাশিম মোল্লা, ক্রীড়া সম্পাদক দুলাল দেওয়ান, সেভ দ্যা সোসাইটি এন্ড থান্ডারস্ট্রোম অ্যাওয়ারনেস ফোরামের যুগ্ম সম্পাদক মোস্তাক আহমেদ, ইছামতি নদী বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম, নবাবগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি খালিদ হোসেন সুমন, প্রেসক্লাবের সেক্রেটারি কাজী সোহেল।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT