1. info@doharbarta24.com : Dohar Barta24 :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
Title :
দুর্গাপূজা উপলক্ষে নবাবগঞ্জে প্রস্তুতিমূলক সভা বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, আটক ১ সাভারে ১৩৭ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা মাছ ধরায় সৌদিতে আগুনে পুড়ে দোহারের দুই যুবকের মৃত্যু দোহারে এমপির নাম ভাঙিয়ে মিথ্যা অপপ্রচার করা বিল্লাল গ্রেফতার কোরআন শিক্ষা কোর্স করতে তুরস্ক গেলেন বাংলাদেশের ৭ নারী শিক্ষার্থী প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে বিষপানে গৃহবধূর আত্মহত্যা সিরাজদিখানে শামসুন্নাহার নামে এক নারীর মরদেহ উদ্ধার ফ্যাসিষ্টরা যাতে পূজামন্ডপে ব্যাঘাত ঘটাতে না পারে সেটাতে সজাগ থাকতে হবে কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টায় অভিযুক্ত ব্যক্তির বাড়িতে আগুন শ্রীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ ১ লাখ ৬৬ হাজার কর্মী নিবে ইতালি শিক্ষক দিবসে শিক্ষকের ওপর হামলা সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি যুবক নিহত বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট সাময়িক স্থগিত করলো লাওস আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে হত্যা ২৪ ঘণ্টায় ফরিদপুরে ৩৪ ডেঙ্গু ও ৪২ হামের রোগী শনাক্ত শ্রীনগরে সাপের কামড়ে প্রাণ গেল স্কুলছাত্রের মালয়েশিয়ায় পাহাড় ধসে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

সাভারে ১৩৭ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

  • Update Time : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ১৭ Time View

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-৪। এ সময় তাদের কাছ থেকে ১৩৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।বুধবার (৭ অক্টোবর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-৪, সিপিসি-২ এর কম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এস এম রেজাউল হক।

এর আগে মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে আশুলিয়া থানাধীন ধামসোনা ইউনিয়নের বগাবাড়ী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- মো. শাহিন আলম (২৩) ও মো. বাবুল (৩২)।

এসআরবি-৪ জানায়, কম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এস এম রেজাউল হকের নেতৃত্বে সহকারী পুলিশ সুপার ফয়েজ সারজিল, স্কোয়াড কমান্ডার হালিউজ্জামানসহ সিপিসি-২ এর একটি চৌকস আভিযানিক দল বগাবাড়ী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় বিপুল পরিমাণ গাঁজা নিয়ে কয়েক জন মাদক কারবারি অবস্থান করছে- এমন তথ্য পেয়ে অভিযান চালিয়ে শাহিন আলম ও বাবুলকে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে ১৩৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।এসআরবি-৪, সিপিসি-২ এর কম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এস এম রেজাউল হক বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৩৭ কেজি গাঁজাসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের মাদক সংগ্রহ ও সরবরাহের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। মাদকের উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত চলছে।’

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT