1. info@doharbarta24.com : Dohar Barta24 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
Title :
নবাবগঞ্জের সড়ক দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী দেশে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম দোহারে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ৫জন গ্রেফতার নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২ দোহারে ৭৫ পিস ইয়াবা ও ২ গ্রাম হেরোইনসহ ৯ জন গ্রেফতার দোহারে আসাফো নেতা রাশেদ খান গ্রেফতার দোহার চোর চক্রের চার নারী সদস্য গ্রেপ্তার দোহার পৌরসভার ৬নং ওয়ার্ডে মোকসেদুর রহমান মোকসেদের নির্বাচনী মত বিনিময় সভা ভেলা ভাসানি উৎসব আগামী বছরের জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করা হবে ভূমধ্যসাগরে ট্রলার ডুবির ঘটনায় ২ দালাল গ্রেপ্তার ফরিদপুরে ছেলের স্ত্রীকে ধর্ষণের দায়ে শশুরের কারাদন্ড একই পরিবারের দুই গৃহবধূ নিখোঁজ, শ্রীনগরে হেরোইন বিক্রির সময় দুই নারী গ্রেপ্তার দোহার পৌরসভা যুবদলের নতুন সদস্য ফরম বিতরণ দোহারে প্রবাসীর বাড়িতে চুরি সাবেক ছাত্রদল নেতা নিখোঁজ নদীর পাড়ে রক্ত দেখে তল্লাশিতে ডুবুরীদল দোহারে মেধাবী শিক্ষার্থীদের পাশে শামীমা রাহিম শিলা শ্রীনগরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১০ নেতাকর্মী গ্রেফতার

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

  • Update Time : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৩৭০ Time View

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: রাজধানীর ব্যস্ত নগর জীবনের মাঝে এক সন্ধ্যায় যেন প্রাণের টানে মিলিত হলেন দোহার ও নবাবগঞ্জের মানুষ। নানা পেশা, নানা পরিচয়ের মানুষÑ কেউ চিকিৎসক, কেউ প্রকৌশলী, কেউ সরকারি কর্মকর্তা, কেউ বা শিক্ষক, ব্যাংকার কিংবা সাংবাদিক। সবাই এক সুতোয় গাঁথাÑ নিজের শিকড়ের টানে। সেই আবেগ আর সৌহার্দ্যরে বন্ধনকে ঘিরেই রাজধানীর সেগুনবাগিচার বাগিচা রেস্টুরেন্টে অনুষ্ঠিত হলো দোহার-নবাবগঞ্জ পেশাজীবী পরিষদের ইফতার মাহফিল ও মিলনমেলা।
শনিবার সন্ধ্যায় আয়োজিত এ অনুষ্ঠানে ঢাকা ও এলাকায় কর্মরত এবং অবস্থানরত দোহার-নবাবগঞ্জের কয়েকশ’ পেশাজীবী অংশ নেন। দীর্ঘদিন পর একসঙ্গে দেখা হওয়ায় অনেকের মধ্যেই ছিল উচ্ছ্বাস। ইফতারের আগে-পরে চলে কুশল বিনিময়, স্মৃতিচারণ আর ভবিষ্যৎ নিয়ে নানা আলাপ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রকৌশলী মো. সেলিম মিয়া। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।
ইফতারের আগে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি খন্দকার আবু আশফাক বলেন, পেশাজীবীদের সংগঠন সমাজের উন্নয়নকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দোহার-নবাবগঞ্জ পেশাজীবী পরিষদ সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হয়ে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করবেÑ এটাই প্রত্যাশা।
তিনি বলেন, এলাকার উন্নয়ন ও মানুষের জীবনমান উন্নয়নে সবাইকে একটি শক্তিশালী প্ল্যাটফরমের মাধ্যমে একসঙ্গে কাজ করতে হবে। যেকোনো ভালো কাজে তিনি পাশে থাকবেন বলেও আশ্বাস দেন। পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে দায়িত্ব পালনরত দোহার-নবাবগঞ্জের শিক্ষিত জনগোষ্ঠীকে নিজ এলাকার মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
ইফতার উদ্যাপন কমিটির আহ্বায়ক ও সংগঠনের যুগ্ম সম্পাদক রাশিম মোল্লার বক্তব্যের মধ্যে দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। এতে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব ড. খন্দকার আজিজুল ইসলাম, সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ ড. আবুল হোসেন খন্দকার, ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ কামরুল হাসান ও কবি-লেখক সাইদুজ্জামান রওশন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেনÑ সিএমএইচ ঢাকার চক্ষু বিশেষজ্ঞ লেফটেন্যান্ট কর্নেল ডা. মিজানুর রহমান মোল্লা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কুদ্দুস লিয়ন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. জুবায়ের আহমেদ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা. ফাহিমা আফরোজ এবং বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম। এছাড়া, উপস্থিত ছিলেন সংগঠনের কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি কৃষ্ণেন্দু সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. হরগোবিন্দ সরকার অনুপ, খালিদ বিন ওয়াহিদ কনক, আনোয়ার হোসেন, সমাজকল্যাণ সম্পাদক মোস্তাক আহমেদ, প্রচার সম্পাদক রানা ভূঁইয়া, অর্থ সম্পাদক ইফতেখার হোসেন খান পরাগ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মেজবাহ উদ্দিন, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মোতাহারুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য শাহজাহান সিকদার ও মোহাম্মদ তারেক রাজীব প্রমুখ।
ইফতার শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। আর এ আয়োজনে যেন এক সন্ধ্যার জন্য হলেও ঢাকার ব্যস্ততার ভিড়ে ফিরে এলো দোহার-নবাবগঞ্জের আপনজনদের মিলনমেলার উষ্ণতা।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT