1. info@doharbarta24.com : Dohar Barta24 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
Title :
রোমান স্পোটিংকে হারিয়ে চ্যাম্পিয়ন ফ্রেন্ডস ক্লাব মদনখালী দোহারে ক্লাউড বাইট রুফটপ রেস্টুরেন্টের শুভ উদ্বোধন স্বামীর বিশেষ অঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক অস্ট্রেলিয়ার মাটিতে হাসান মাহমুদের রেকর্ড উত্তর শিলাকোঠা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি থেকে পদত্যাগের হিড়িক দোহারে ২৬৫ পিস ইয়াবা ও হেরোইনসহ ৫ জন গ্রেফতার কার্তিকপুর বাজারে ফাতেমা সুপার শপের শুভ উদ্বোধন হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু ‘সমকামিতার’ অভিযোগে দুই শিক্ষার্থীর সিট বাতিল খন্দকার আবু আশফাকের স্বাক্ষর জাল করে কোটি টাকা ঋণ নেওয়ার চেষ্টা চাকরি গেল রুহানী-বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার দোহারে প্রবাসীর বাড়িতে ডাকতি ভূমিকম্পে লণ্ডভণ্ড কলম্বিয়া হোয়াটসঅ্যাপের পুরোনো চ্যাট ফিরে পাবেন যেভাবে অবৈধভাবে মাটি কেটে বিক্রির অভিযোগে গ্রেপ্তার ১ বাগমারায় স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার নবাবগঞ্জ থানা পুলিশের অভিযানে ৩ দস্যু গ্রেফতার ফরিদপুরে স্বামীর বিশেষ অঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক দোহারে ইয়াবাসহ গ্রেপ্তার ৩ দোহারে উপজেলা বিএনপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত

দোহারে সাদিয়া নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৫৪৬ Time View
দোহার থানা

ঢাকার দোহার উপজেলায় বাবার বাড়ি থেকে সাদিয়া (২০) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

দোহার থানার ওসি মোঃ আবু বকর সিদ্দিক জানান, বুধবার বিকেল ৩টার দিকে উপজেলার কুসুমহাটি ইউনিয়নের বাস্তা গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। নিহত সাদিয়া ওই গ্রামের প্রবাসী শহীদ খানের মেয়ে।

​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত এক বছর আগে প্রবাসী মহসিনের সাথে সাদিয়ার বিয়ে হয়। বিয়ের মাত্র ১৫ দিন পরই মহসিন পুনরায় প্রবাসে চলে যান। প্রায় ছয় মাস আগে স্বামীর সাথে সাদিয়ার পারিবারিক ঝগড়া হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।
​নিহতের বড় ভাই তানভীর খান জানান, দুপুরে একটা বেজে গেলেও বোন ঘরের দরজা না খোলায় সন্দেহের সৃষ্টি হয়। পরবর্তীতে বাধ্য হয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে সিলিং ফ্যানের সাথে সাদিয়াকে ঝুলতে দেখেন। তাৎক্ষণিকভাবে তাঁকে নিচে নামানো হলেও ততক্ষণে তাঁর মৃত্যু হয়।
ওসি আবু বকর সিদ্দিক জানান, বুধবার বিকেল ৩টার দিকে লাশটি উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ থাকায় ময়নাতদন্তের জন্য লাশ ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল (মিটফোর্ড) মর্গে পাঠানো হয়েছে।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT