1. info@doharbarta24.com : Dohar Barta24 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
Title :
নবাবগঞ্জের সড়ক দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী দেশে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম দোহারে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ৫জন গ্রেফতার নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২ দোহারে ৭৫ পিস ইয়াবা ও ২ গ্রাম হেরোইনসহ ৯ জন গ্রেফতার দোহারে আসাফো নেতা রাশেদ খান গ্রেফতার দোহার চোর চক্রের চার নারী সদস্য গ্রেপ্তার দোহার পৌরসভার ৬নং ওয়ার্ডে মোকসেদুর রহমান মোকসেদের নির্বাচনী মত বিনিময় সভা ভেলা ভাসানি উৎসব আগামী বছরের জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করা হবে ভূমধ্যসাগরে ট্রলার ডুবির ঘটনায় ২ দালাল গ্রেপ্তার ফরিদপুরে ছেলের স্ত্রীকে ধর্ষণের দায়ে শশুরের কারাদন্ড একই পরিবারের দুই গৃহবধূ নিখোঁজ, শ্রীনগরে হেরোইন বিক্রির সময় দুই নারী গ্রেপ্তার দোহার পৌরসভা যুবদলের নতুন সদস্য ফরম বিতরণ দোহারে প্রবাসীর বাড়িতে চুরি সাবেক ছাত্রদল নেতা নিখোঁজ নদীর পাড়ে রক্ত দেখে তল্লাশিতে ডুবুরীদল দোহারে মেধাবী শিক্ষার্থীদের পাশে শামীমা রাহিম শিলা শ্রীনগরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১০ নেতাকর্মী গ্রেফতার

নবাবগঞ্জ প্রেস ক্লাবে ডিএন বাংলার ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • Update Time : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১২৪ Time View

ঢাকা নবাবগঞ্জ প্রেস ক্লাবে বস্তুনিষ্ঠ সংবাদমাধ্যম ডিএন বাংলা-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি ২০২৬) দুপুর ১২টায় নবাবগঞ্জ প্রেস ক্লাব, কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন স্থানে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এরপর ডিএন বাংলার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনায় বক্তারা বলেন, ডিএন বাংলা পঞ্চম বর্ষ অতিক্রম করে ষষ্ঠ বর্ষে পদার্পণ করেছে, যা একটি গৌরবময় অর্জন। সত্য, সাহস ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে ডিএন বাংলা ইতোমধ্যে পাঠক ও দর্শকদের আস্থার প্রতীক হয়ে উঠেছে। এ সাফল্যের পেছনে সংশ্লিষ্ট সকল সাংবাদিক, কলাকুশলী ও কর্মকর্তাদের নিরলস পরিশ্রম প্রশংসার দাবিদার। আগামীতেও দেশ, সমাজ ও মানুষের কথা বলার অগ্রযাত্রা অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।
সাংবাদিক সাইফুল ইসলাম বলেন, প্রতিষ্ঠানের শ্লোগান বাস্তবায়নের মাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ অব্যাহত রাখাই ডিএন বাংলার মূল লক্ষ্য হওয়া উচিত।
উপদেষ্টা শুভাশিস গোস্বামী বলেন, ডিএন বাংলা অনেক সময় সংবাদ প্রকাশে দেরি করলেও সঠিক ও শুদ্ধ সংবাদ পরিবেশনের জন্য সম্পাদককে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে ডিএন বাংলার প্রতিষ্ঠাতা সম্পাদক মো. সুমনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপদেষ্টা শুভাশিস গোস্বামী, সাংবাদিক সাইফুল ইসলাম, শহিদুল ইসলাম ডাবলু, বিপ্লব ঘোষ, সাব্বির হোসেন, পনির আহমেদ, পিন্টু রাসেল হোসেন, এনাম আহমেদ, মুফতি ইব্রাহিম খলিল নবাবগঞ্জী, শুভাকাঙ্ক্ষী সুলাইমান হোসেন, জুলাই যুদ্ধা শাকিল হোসেনসহ স্থানীয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT