1. info@doharbarta24.com : Dohar Barta24 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
Title :
নবাবগঞ্জের সড়ক দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী দেশে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম দোহারে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ৫জন গ্রেফতার নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২ দোহারে ৭৫ পিস ইয়াবা ও ২ গ্রাম হেরোইনসহ ৯ জন গ্রেফতার দোহারে আসাফো নেতা রাশেদ খান গ্রেফতার দোহার চোর চক্রের চার নারী সদস্য গ্রেপ্তার দোহার পৌরসভার ৬নং ওয়ার্ডে মোকসেদুর রহমান মোকসেদের নির্বাচনী মত বিনিময় সভা ভেলা ভাসানি উৎসব আগামী বছরের জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করা হবে ভূমধ্যসাগরে ট্রলার ডুবির ঘটনায় ২ দালাল গ্রেপ্তার ফরিদপুরে ছেলের স্ত্রীকে ধর্ষণের দায়ে শশুরের কারাদন্ড একই পরিবারের দুই গৃহবধূ নিখোঁজ, শ্রীনগরে হেরোইন বিক্রির সময় দুই নারী গ্রেপ্তার দোহার পৌরসভা যুবদলের নতুন সদস্য ফরম বিতরণ দোহারে প্রবাসীর বাড়িতে চুরি সাবেক ছাত্রদল নেতা নিখোঁজ নদীর পাড়ে রক্ত দেখে তল্লাশিতে ডুবুরীদল দোহারে মেধাবী শিক্ষার্থীদের পাশে শামীমা রাহিম শিলা শ্রীনগরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১০ নেতাকর্মী গ্রেফতার

শূন্যের ভিতরে ঢেউ, মাহ্ফুজা আহমেদ

  • Update Time : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২২ Time View
অসীম শূণ্যতার কিনারে দাঁড়িয়ে খুঁজি একটু পূর্ণতা,
দুঃসময়ের কালো রাত্রির আড়ালে
একটুকরো আলোর চিলতা।
প্রান্তিক নীল ছুঁয়ে জলের মায়ায় কাটে সহস্র ঢেউ
সে কি তুমি নও?
সুখ গর্ব অনুভবে স্বপ্ন কাজল এঁকে
দাঁড়িয়ে থাকো অদূরে,
ঝরা পাতা অকারণে যায় না ঝরে,
আবার আসবে বলে মঞ্জুরে।
প্রভাতের প্রথম আলোয় নিথর দেহ মনে সঞ্চারণ ঘটাও
সে কি তুমি নও?
হে প্রিয়, তুমি এলে ঘুচে যায় সব বিষাদ
সব ক্লান্তি, অবসাদ
সুখ বসন্তের শাখা ভরে উঠে রঙ বেরঙের ফুলে
যত সুর আছে ধরা মাঝে সব যেন বাজে অবিরলে।
আকাশের চাঁদ পড়ে খসে বাতায়ন গলে
দখিনা সমীরণের কোলে  মাধবী লতা দোলে,
রাতের নীরবতা ভেঙে কি আকুলতায় ডাকে
বউ কথা কও
সে কি তুমি নও?
ঘুম ঘোরে অলক্ষ্যে কপাল চুমে যায়
রূপালি জ্যোৎস্না
শব্দের বেলাভূমে জুড়ে থাকে
এক অপার্থিব স্বপ্ন বাসনা
ভীষণ নাড়া দেয় সুপ্ত হৃদয়ের লোহিত লালে
বুকের আশ্রমে হাহাকারের ভিতর
এক বিন্দু রোশনাই
এ যেন শূন্যের ভিতরে ঢেউ
সে কি তুমি নও?

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT