ঢাকার দোহারে কুড়ে ঘর রেস্টুরেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার লটাখোলা এলাকায় জয়পাড়া ক্লিনিকের পাশে ফিতা কেটে রেস্টুরেন্টটির উদ্বোধন করা হয়। বিভিন্ন আইটেমের থাই ও চাইনিজ খাবারের পাশাপাশি এখানে পাওয়া যাবে এরাবিয়ান মাটন, চিকেন ও বিফ খেপসা সাথে থাকছে মান্দি বিরিয়ানি।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়পাড়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, দোহার পৌরসভা বিএনপি সহ-সভাপতি আবু কাউসার রিপন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
Leave a Reply