1. info@doharbarta24.com : Dohar Barta24 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
Title :
নবাবগঞ্জের সড়ক দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী দেশে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম দোহারে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ৫জন গ্রেফতার নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২ দোহারে ৭৫ পিস ইয়াবা ও ২ গ্রাম হেরোইনসহ ৯ জন গ্রেফতার দোহারে আসাফো নেতা রাশেদ খান গ্রেফতার দোহার চোর চক্রের চার নারী সদস্য গ্রেপ্তার দোহার পৌরসভার ৬নং ওয়ার্ডে মোকসেদুর রহমান মোকসেদের নির্বাচনী মত বিনিময় সভা ভেলা ভাসানি উৎসব আগামী বছরের জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করা হবে ভূমধ্যসাগরে ট্রলার ডুবির ঘটনায় ২ দালাল গ্রেপ্তার ফরিদপুরে ছেলের স্ত্রীকে ধর্ষণের দায়ে শশুরের কারাদন্ড একই পরিবারের দুই গৃহবধূ নিখোঁজ, শ্রীনগরে হেরোইন বিক্রির সময় দুই নারী গ্রেপ্তার দোহার পৌরসভা যুবদলের নতুন সদস্য ফরম বিতরণ দোহারে প্রবাসীর বাড়িতে চুরি সাবেক ছাত্রদল নেতা নিখোঁজ নদীর পাড়ে রক্ত দেখে তল্লাশিতে ডুবুরীদল দোহারে মেধাবী শিক্ষার্থীদের পাশে শামীমা রাহিম শিলা শ্রীনগরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১০ নেতাকর্মী গ্রেফতার

ফের সোনাবাজু বেরিবাধ পরিদর্শন পানি উন্নয়ন বোর্ডের

  • Update Time : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৮২ Time View

স্টাফ রিপোর্টারঃ ফের ঢাকার নবাবগঞ্জ উপজেলার সোনাবাজু- কাশিয়াখালী বেড়িবাধ পরিদর্শন করলেন পানি উন্নয়ন বোর্ডের চার কর্মকর্তা। এ সময় নবাবগঞ্জের সোনাবাজু ও দোহারের কার্তিকপুরে দ্রুত সুইচগেট স্থাপনের কার্যক্রম বাস্তবায়নের জন্য জোড় দাবি জানান সেভ দ্য সোসাইটি অ্যান্ড থান্ডারস্টোর্ম অ্যাওয়ারনেস ফোরাম ও নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা জাতীয় কমিটির নেতৃবৃন্দ। রোববার বেরিবাধ পরিদর্শন করেন পানি উন্নয়ন বোর্ডের ঢাকা বিভাগের নির্বাহী প্রকৌশলী এম এল সৈকতের নেতৃত্বধীন চার সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল। অন্যরা হলেন-
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আব্দুল্লাহ ওমর, সহকারী প্রকৌশলী মোঃ মাসুদ রানা ও উপসহকারী প্রকৌশলী মো. ফরিদ উদ্দিন। চার কর্মকর্তা নদীর পার পরিদর্শন করেন। পরে এই চার কর্মকর্তার কাছে সেভ দ্য সোসাইটি অ্যান্ড থান্ডারস্টোর্ম অ্যাওয়ারনেস ফোরামের সাধারণ সম্পাদক মো. রাশিম মোল্লা ও নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা জাতীয় কমিটির ক্রীড়া সম্পাদক দুলাল দেওয়ান ইছামতি নদীর সঙ্গে পদ্মা নদূর সংঢ়েগ করে সোনাবাজু – কাশিয়ালী বেড়িবাঁধে এবং দোহারের কার্তিকপুরে বেড়িবাঁধে স্লুইসগেট স্থাপনের কার্যক্রম বাস্তবায়নের জন্য জোড় দাবি জানান। এই দুই সংগঠক বলপন, আমরা দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে স্লুইসগেট নির্মাণের জন্য আন্দোলন সংগ্রাম করছি। কিন্তু কোনো কাজ হচ্ছে না। জবাবে পানি উন্নয়ন বোর্ডের ঢাকা বিভাগীয় নির্বাহী প্রকৌশলী এম এল সৈকত বলেন, আমরা জানি আপনারা দীর্ঘ দিন ধরে এই বেড়িবাঁধে স্লুইসগেট স্থাপনের জন্য কাজ করছে, আমাদের অফিসে গিয়েছেন। একটি প্রকল্প পাশ করতে এলাকার সংগঠন ও নাগরিক সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হয়। গত মাসে আপনারা আমাদের এডভাইজার মহোদ্বয়ের সঙ্গেযোগাযোগ করেছিলেন। এডভাইজার মহোদ্বয়ের নির্দেশে আমাদের প্রতিনিধি দল এলাকাটি ভিজিট করেছে। একইসঙ্গে তাৎক্ষণিক তিন পৃষ্ঠার একটি প্রতিবেদন আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে এডভাইজার মহেদ্বয়ের কাছে প্রেরণ করেছি।
সেভ দ্য সোসাইটি অ্যান্ড থান্ডারস্টর্ম অ্যাওয়ারনেস ফোরামের সাধারণ সম্পাদক মো. রাশিম মোল্লার এক প্রশ্নের জবাবে পানি উন্নয়ন বোর্ডের ঢাকা বিভাগীয় নির্বাহী প্রকৌশলী এম এল সৈকত বলেন,
আজ ( রোববার) ফের আমিসহ আমাদের চার কর্মকর্তা বেড়িবাঁধটি পরিদর্শনে এসেছি। আমরা এই বেড়িবাঁধে স্লুইসগেট স্থাপনের প্রয়োজনীয়তা অনুভব করছি৷ এই নদীর পানি বুড়িগঙ্গার সঙ্গে মিলিত হবে। এবার এই বেড়িবাঁধে স্লুইসগেট স্থাপন হবেই। আপনার একটু ধৈর্য ধারণ করে আমাদের টিমকে সহায়তা করবেন। প্রকল্প পাশ হতে কিছু প্রসিডিওর মেইনটেইন করতে হয়। কিছুদিনের মধ্যে আমাদের এডিবির প্রতিনিধি দল এখানে আসবে, আজকের মতো তাদের কাছেও বেড়িবাঁধে স্লুইসগেট স্থাপনের প্রয়োজনীয়তা তুলে ধরবেন। আশা করি দ্রুততম সময়ের মধ্যে এই বেড়িবাঁধে স্লুইসগেট স্থাপনের কার্যক্রম শুরু হবে।
এ সময় জামায়াত সমর্থিত শিক্ষক ফোরামের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোহার- নবাবগঞ্জ কলেজের সাবেক ভাইসপ্রিন্সিপল মো. হাবিবুল্লাহ ও পল্লী চিকিৎসক ডা. আজাদ খান বেড়িবাঁধে অতি দ্রুত স্লুইসগেট স্থাপনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT