1. info@doharbarta24.com : Dohar Barta24 :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
Title :
কেরানীগঞ্জে ছিনতাইয়ের ঘটনায় দুজন গ্রেপ্তার মানিকগঞ্জে চার হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, চাকরি গেল এএসপির আজ বিশ্বজুড়ে হ্যালোইন উৎসব কেরানীগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ আটক ১ কেরানীগঞ্জে ডিবির অভিযানে গ্রেপ্তার ২ স্ত্রী উধাও, প্রবাসী স্বামীর সৌদিতে দুধ দিয়ে গোসল নবাবগঞ্জে বেপরোয়া বালুবাহী ট্রাক চাপায় শিশুর মৃত্যু দোহারে স্ত্রীকে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ, স্বামী পলাতক সৌদিতে নিহত ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯০, মামলা ৪৫ সিংগাইরে ৫০ ভরি রুপা চুরি, দুই নারীসহ গ্রেপ্তার ৩ ফরিদপুরে ২৫০ বস্তা সারসহ ডিলার আটক মাদারীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইতালি প্রবাসী নিহত টাকা চুরি করতে গিয়ে ধরা পড়লেন দুই যুবক সিরাজদিখানে শিশুর মরদেহ উদ্ধার, হাসপাতালে বাবার মৃত্যু মুন্সিগঞ্জে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ বিয়ের দাবিতে অনশন ফরিদপুরে ইয়াবা পাচারের সময় দম্পতি আটক বিলাসপুরে প্রবাসীর বসত বাড়িতে চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

কেরানীগঞ্জে ছিনতাইয়ের ঘটনায় দুজন গ্রেপ্তার

  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ১৪ Time View

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে মোটরসাইকেল আরোহীকে চাপাতি দিয়ে কুপিয়ে মুঠোফোন ও টাকা ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১ নভেম্বর) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামিলুল হক।

গ্রেপ্তাররা হলেন—দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর করেরগাঁও এলাকার রাজিব হোসেন রাজু (৩০) ও আব্দুল্লাহপুর পশ্চিমপাড়া এলাকার আবু সাঈদ (৩৪)। গ্রেপ্তারদের কাছ থেকে ছিনতাই হওয়া একটি স্মার্টফোন, নগদ দুই হাজার টাকা ও ছিনতাইয়ে ব্যবহৃত একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।

কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামিলুল হক জানান, রবিবার দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে আব্দুল্লাহপুর ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গত ২৯ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ড-সংলগ্ন সড়কে ছিনতাইয়ের শিকার হন মো. সুজন মিয়া (৩২)।তিনি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পালড়া গ্রামের বাসিন্দা। বর্তমানে ঢাকার আশুলিয়ার নবীনগর গাজীরচট এলাকায় বসবাস করেন।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT