আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকার নবাবগঞ্জের ২০১টি পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বিষয়ক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আব্দুল ওয়াসেক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজিত এ সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াসিন খন্দকার সভাপতিত্ব করেন।
এতে পূজামণ্ডপের নিরাপত্তায় মন্দির কমিটি, আনসার ভিডিপি, পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ দেন। তিনটি গুরুত্বপূর্ণ, অধিক গুরুত্বপূর্ণ ও সাধারণ ভাগে ভাগ করে সার্বিক নিরাপত্তায় কাজ করবে প্রশাসন। রাজনৈতিক নেতৃবৃন্দরাও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শহীদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুস সালাম, নবাবগঞ্জ থানার ওসি তদন্ত মো. মিজানুর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তোফাজ্জল হোসাইন, উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আজহারুল হক, সাধারণ সম্পাদক মো. কাজী সোহেল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার সরকার প্রমুখ।
Leave a Reply