1. info@doharbarta24.com : Dohar Barta24 :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
Title :
১ লাখ ৬৬ হাজার কর্মী নিবে ইতালি শিক্ষক দিবসে শিক্ষকের ওপর হামলা সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি যুবক নিহত বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট সাময়িক স্থগিত করলো লাওস আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে হত্যা ২৪ ঘণ্টায় ফরিদপুরে ৩৪ ডেঙ্গু ও ৪২ হামের রোগী শনাক্ত শ্রীনগরে সাপের কামড়ে প্রাণ গেল স্কুলছাত্রের মালয়েশিয়ায় পাহাড় ধসে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত রাস্তা পার হতে গিয়ে প্রাণ গেল পথচারীর দাম বাড়লো এলপিজি গ্যাসের বিমানবন্দরে পৃথক অভিযানে সাড়ে ১৩ কেজি স্বর্ণ উদ্ধার শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৯ দিনের ছুটি মানিকগঞ্জ পৌরসভার নতুন প্রশাসক জামাইয়ের সঙ্গে মেয়ের বিচ্ছেদ, দুধ দিয়ে গোসল করলেন মা পদ্মায় ধরা পড়ল ২৪ কেজির বাঘাইড় দোহারে ধর্ষণ চেষ্টার মামলায় ডা. জালাল উদ্দিন গ্রেফতার স্বামীকে দেশে ফেরাতে ফাস দেয়ার নাটক কেরানীগঞ্জে তিনজনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড কেরানীগঞ্জ ও নবাবগঞ্জে ডিবির অভিযানে গ্রেফতার ২

২৪ ঘণ্টায় ফরিদপুরে ৩৪ ডেঙ্গু ও ৪২ হামের রোগী শনাক্ত

  • Update Time : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ২৩ Time View
হাম

ফরিদপুরের বিভিন্ন সরকারি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৪ জন ডেঙ্গু ও ৪২ জন হামের রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে ডেঙ্গু বা হামে আক্রান্ত হয়ে নতুন করে কারও মৃত্যুর ঘটনা ঘটেনি।

তবে চলতি বছরের গত ৯ মাসে জেলাটিতে ডেঙ্গুতে ৬ জন এবং হামে মোট ২১ জনের মৃত্যু হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগের ৩০ সেপ্টেম্বরের প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ জন, জেনারেল হাসপাতালে ৫ জন, বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন এবং নগরকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তবে আলফাডাঙ্গা, চরভদ্রাসন ও সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ২৪ ঘণ্টায় নতুন কোনো ডেঙ্গু রোগী ভর্তি হননি।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত জেলার সরকারি হাসপাতালগুলোতে সর্বমোট ৮৬৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ১২০ জন রোগী হাসপাতালে ভর্তি ছিলেন এবং ২৬ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ৭৪৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

প্রতিবেদনে আরও জানানো হয়, এ পর্যন্ত ডেঙ্গুতে জেলায় ৬ জনের মৃত্যু হলেও গত ২৪ ঘণ্টায় নতুন কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

এদিকে গত ২৪ ঘণ্টায় জেলায় ৪২ জন নতুন সন্দেহভাজন হামের রোগী শনাক্ত হলেও কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ফরিদপুরে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৩০৮ জনে। এ সময় হামজনিত কারণে ২১ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত ৪২ জন হাম রোগীর মধ্যে ফরিদপুর জেলার ২৯ জন এবং অন্যান্য জেলার ১৩ জন রোগী রয়েছেন। এদের মধ্যে ফরিদপুর জেনারেল হাসপাতালে ১২ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৩০ জন ভর্তি হয়েছেন। বর্তমানে এই দুই হাসপাতালে মোট ৯৪ জন হাম রোগী চিকিৎসাধীন এবং একই সময়ে ৪২ জন ছাড়পত্র পেয়েছেন।

উপজেলাভিত্তিক হিসেবে এ পর্যন্ত বোয়ালমারীতে ২৮, ভাঙ্গায় ১২, চরভদ্রাসনে ১৭, নগরকান্দায় ২, মধুখালীতে ৬, সদরপুরে ১৪, সালথায় ২৩ এবং ফরিদপুর সদরে ৫ জন সন্দেহভাজন হামের রোগী শনাক্ত করা হয়েছে।

ফরিদপুরের সিভিল সার্জন মাহমুদুল হাসান জানান, প্রতিদিন হাসপাসতালগুলোতে হাম ও ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছেন। আক্রান্তদের যথাযথ চিকিৎসাসেবা প্রদানে স্বাস্থ্য বিভাগ সতর্ক অবস্থায় রয়েছে।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT