1. info@doharbarta24.com : Dohar Barta24 :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
Title :
দোহারে গ্রেফতার ৪ শিক্ষার্থীকে পাঁচ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে নবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ নদী দখলমুক্ত করতে কেরানীগঞ্জে অভিযান বজ্রাঘাতে কৃষকের মৃত্যু ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে প্রাণ গেল শিশুর বাস ভাড়া বাড়ল শ্রীনগরে নকল প্রসাধনী ও যৌন উত্তেজক ওষুধ বিক্রির দায়ে লাখ টাকা জরিমানা সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী গাজী নজরুলের ফাঁসির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ স্বর্ণালংকার ও টাকা নিয়ে প্রবাসীর স্ত্রী উধাও তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ফেসবুকে পোস্ট, ছাত্রদল নেতাকে শোকজ দোহার আসছেন আবু ত্বহা মুহাম্মদ আদনান নবাবগঞ্জের সড়ক দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী দেশে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম দোহারে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ৫জন গ্রেফতার নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২ দোহারে ৭৫ পিস ইয়াবা ও ২ গ্রাম হেরোইনসহ ৯ জন গ্রেফতার দোহারে আসাফো নেতা রাশেদ খান গ্রেফতার

স্বর্ণালংকার ও টাকা নিয়ে প্রবাসীর স্ত্রী উধাও

  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৭৬ Time View
রুপা আক্তার

মাদারীপুরের ডাসারে স্বর্ণালংকারসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল নিয়ে রুপা আক্তার (১৯) নামে এক গৃহবধূ উধাও হয়েছেন বলে অভিযোগ করেছেন তার সৌদি প্রবাসী স্বামী।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে নিখোঁজের পাঁচ দিন হলেও ওই গৃহবধূর কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় ডাসার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে তার পরিবার।

নিখোঁজ রুপা আক্তার ডাসার উপজেলার পশ্চিম কোমলাপুর গ্রামের সৌদি প্রবাসী আশিক মাতুব্বরের স্ত্রী এবং বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের মাগুরা গ্রামের ফেরদাউস মোল্লার মেয়ে। পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, রুপা আক্তার মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকালে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে যাওয়ার কথা বলে বের হয়ে আর বাড়িতে ফেরেননি। এরপর আত্মীয়-স্বজনসহ বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি।

পরে তাকে না পেয়ে ওই গৃহবধূর বাবা ফেরদাউস মোল্লা নিরুপায় হয়ে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে ডাসার থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

আশিক মাতুব্বর জানান, রুপা আক্তার স্বর্ণালংকারসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল নিয়ে বাবার বাড়িতে যাওয়ার কথা বলে বের হয়ে আর বাড়িতে আসেননি। তাই তার সন্ধান চেয়ে থানায় জিডি করেছেন রুপার বাবা।

এ ব্যাপারে ডাসার থানার ওসি মো. সোলায়মান মাহমুদ জানান, গৃহবধূ নিখোঁজের ঘটনায় থানায় জিডি করা হয়েছে। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT