দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহারে ৭৫ পিস ইয়াবা ও ২ গ্রাম হেরোইন সহ ৯ জনকে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ। গ্রেপ্তারের পর তাদের আদালতে পাঠানো হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে দোহার থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, পাশ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার নয়ানগর গ্রামের আনমুন (২২), আব্দুর রহমান ওরফে সিয়াম (১৯), মরিচপট্টি গ্রামের মোঃ সুইম হোসেন (২৮), মোঃ ফয়সাল হোসেন (১৯), দোহারের কুতুবপুর গ্রামের মোঃ মিঠুন মোল্লা (৩৫), চরকুশাই গ্রামের মোঃ রকিবুল ইসলাম ওরফে রাকিব (২৩), মাহিম বেপারী (২০), শেখ ফারুক (৩৪) এবং মোঃ শহিদ বেপারী (৫২)।
Leave a Reply