1. info@doharbarta24.com : Dohar Barta24 :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
Title :
বিশ্বনাথ ছিটকে গেলেন আসিয়ান কাপ থেকে শ্রীনগরে পুলিশ কর্মকর্তার বাড়িতে চুরি র‍্যাব পরিচয়ে মারধর করে ২৬ লাখ টাকা ছিনতাই ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬২৯ দোহারে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শরীফ গ্রেফতার এক মাসের ব্যবধানে মা-বাবাকে হারালো আলিফ ফরিদপুরে তিন কার্টনভর্তি ছয় টুকরো লাশ উদ্ধার সবাই মিলে দেশ গড়ে তুলতে হবে: আমান উল্লাহ আমান বাবার ট্রাক্টরের নিচে পড়ে ছেলের মৃত্যু দোহার ঘাটা -১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন কমিটিকে সংবর্ধনা সেই এনসিপি নেত্রী কারাগারে দালালের খপ্পরে যুদ্ধে নিহত বাংলাদেশি মামুন সৌদি আরবে হুথিদের হামলায় আহত ৭৩ ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা দোহারে ৪০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দোহারে সাংবাদিকদের সাথে এসি ল্যান্ডের মতবিনিময় ৩ ছাত্রকে ধর্ষণের অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক গ্রেপ্তার ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি করলো পুলিশ ফের বাড়ল সিগারেটের দাম সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি প্রবাসী নিহত

শ্রীনগরে পুলিশ কর্মকর্তার বাড়িতে চুরি

  • Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯ Time View

মুন্সিগঞ্জের শ্রীনগরে এক পুলিশ কর্মকর্তার বাড়ির দরজা ভেঙে চুরির ঘটনা ঘটেছে।গতকাল শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মান্দ্রা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় ৮ লাখ টাকার মালামাল খোয়া গেছে বলে দাবি করেছেন বাড়ির মালিক।বাড়ির মালিক তোতা মিয়া বেপারী জানান, তাঁর ছেলে মোহাম্মদ মতিউর রহমান (উজ্জ্বল) বরিশালের মেহেন্দীগঞ্জ থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে কর্মরত। সম্প্রতি সড়ক দুর্ঘটনায় আহত হয়ে তিনি ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। ছেলেকে দেখতে পরিবারের সদস্যরাও ঢাকায় অবস্থান করছিলেন। এ সুযোগে ফাঁকা বাড়িতে চোরের দল প্রবেশ করে দরজা ভেঙে মালামাল নিয়ে যায়।তোতা মিয়া বেপারীর দাবি, চুরির ঘটনায় তাঁর পরিবারের প্রায় ৮ লাখ টাকার মালামাল খোয়া গেছে।তিনি আরও জানান, প্রায় দুই মাস আগে একই এলাকায় প্রতিবেশী জাহাঙ্গীর মৃধার বাড়িতেও একইভাবে চুরির ঘটনা ঘটে। ওই ঘটনায় স্থানীয় সাগর নামে একজনকে আটক করা হয় এবং রফিক, মেহেদীসহ কয়েকজনের নাম উঠে আসে। পরে চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হয়েছিল। আগের ওই চুরির ঘটনায় জড়িতদের কেউ তাঁর বাড়িতে চুরি করে থাকতে পারে বলে ধারণা করছেন তিনি। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন বাড়ির মালিক।এ বিষয়ে মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. আনিছুর রহমান বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT