নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার নবাবগঞ্জে অনুষ্ঠিত মুন্সীনগর প্রগতি সংঘ আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এ চ্যাম্পিয়ন হয়েছে ফ্রেন্ডস ক্লাব মদনখালী| শুক্রবার (১৪ আগষ্ট) বিকেলে নবাবগঞ্জ উপজেলার চুড়াইন ইউনিয়নে এ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়| তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় নবাবগঞ্জের রোমান স্পোটিং ক্লাবকে ট্রাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ফ্রেন্ডস ক্লাব মদনখালী|
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক| এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা|
Leave a Reply