1. info@doharbarta24.com : Dohar Barta24 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
Title :
দোহারে ক্লাউড বাইট রুফটপ রেস্টুরেন্টের শুভ উদ্বোধন স্বামীর বিশেষ অঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক অস্ট্রেলিয়ার মাটিতে হাসান মাহমুদের রেকর্ড উত্তর শিলাকোঠা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি থেকে পদত্যাগের হিড়িক দোহারে ২৬৫ পিস ইয়াবা ও হেরোইনসহ ৫ জন গ্রেফতার কার্তিকপুর বাজারে ফাতেমা সুপার শপের শুভ উদ্বোধন হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু ‘সমকামিতার’ অভিযোগে দুই শিক্ষার্থীর সিট বাতিল খন্দকার আবু আশফাকের স্বাক্ষর জাল করে কোটি টাকা ঋণ নেওয়ার চেষ্টা চাকরি গেল রুহানী-বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার দোহারে প্রবাসীর বাড়িতে ডাকতি ভূমিকম্পে লণ্ডভণ্ড কলম্বিয়া হোয়াটসঅ্যাপের পুরোনো চ্যাট ফিরে পাবেন যেভাবে অবৈধভাবে মাটি কেটে বিক্রির অভিযোগে গ্রেপ্তার ১ বাগমারায় স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার নবাবগঞ্জ থানা পুলিশের অভিযানে ৩ দস্যু গ্রেফতার ফরিদপুরে স্বামীর বিশেষ অঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক দোহারে ইয়াবাসহ গ্রেপ্তার ৩ দোহারে উপজেলা বিএনপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত বক্তানগরকে হারিয়ে সেমিফাইনালে লটাখোলা চাঁদতারা ক্লাব

নবাবগঞ্জ থানা পুলিশের অভিযানে ৩ দস্যু গ্রেফতার

  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ১৮৭ Time View

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: নবাবগঞ্জে দস্যুতার মামলায় ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ| সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: শামীম হোসেন জানান, নবাবগঞ্জের সৌদি প্রবাসী আজিজুর রহমান গত ৭ জুলাই রাতে এয়ারপোর্ট হতে বাড়ি আসার সময় নবাবগঞ্জের শিকারীপাড়া ইউনিয়নের বিষমপুর স্থানে পৌঁচ্ছালে অজ্ঞাতনামা ৩/৪ জন রাস্তার উপর ব্যারিকেড দিয়ে পথরোধ করে দেশীয় অস্ত্র দেখিয়ে মারপিটসহ ভয়ভীতি প্রদর্শন করে বিদেশ থেকে আনা চকলেট, নগদ টাকা ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়| যার আনুমানিক বাজার মূল্য ৫ রাখ ৩৩ হাজার টাকা|
এ ঘটনায় আজিজুর রহমান বাদী হয়ে নবাবগঞ্জ থানায় একটি মামলা করলে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় ১০ আগষ্ট সোমবার ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের দিক-নির্দেশনায় দোহার সার্কেলের সহকারী পুলিশ সুপার মো: শামীম হোসেন, অফিসার ইনচার্জ নবাবগঞ্জ থানা জনাব আবু হানিফের সহযোগিতায় আশুলিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত দুর্ধর্ষ দস্যু মিলন শেখ (৪২), পিতা-মৃত নূর আলম শেখ, সাং-ˆবলগ্রাম, থানা-রাজৈর, জেলা-মাদারীপুর, ২| মো: রিপন বেপারী (২৪), পিতা-মৃত মোস্তফা বেপারী, সাং-চর দশরদী, থানা-নগরকান্দা, জেলা-ফরিদপুর, ৩| হযরত আলী (৩২), পিতা-মৃত মিন্টু মিয়া, সাং-খাল্লা, থানা-বাঞ্চারামপুর, জেলা-কুমিল্লাদেরকে গ্রেফতার করেন| এ সময় তাদের কাছ থেকে লুন্ঠিত ২টি মোবাইল সেট উদ্ধার করা হয়|
বাকি মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT