ঢাকার দোহারে সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দোহার পৌরসভার ৩নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোহার পৌরসভা যুবদল নেতা শিপন খান ও নজরুল মোল্লার সঞ্চালনায় এবং দোহার উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক জুলহাস উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি ও দোহার নবাবগঞ্জ ঢাকা-১ আসনে বিএনপির প্রার্থী খন্দকার আবু আশফাক।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশের ঢাকা-১ আসনের প্রার্থী নুরুল ইসলাম, জামায়াতের ঢাকা জেলার সহকারী সেক্রেটারি এবি এম কামাল হোসাইন,
দোহার উপজেলা জামায়াতের আমির ডা. দেওয়ান শহিদুল ইসলাম, দোহার উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহব্বায়ক বিল্লাল হোসেন, সদস্য সচিব শহিদুল ইসলাম, আহব্বায়ক রনি দেওয়ান, দোহার উপজেলা এনসিপির যুগ্ম আহব্বায়ক আদর ইসলাম আকাশ সহ আরও অনেকে।
Leave a Reply