1. info@doharbarta24.com : Dohar Barta24 :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
Title :
দোহারে গ্রেফতার ৪ শিক্ষার্থীকে পাঁচ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে নবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ নদী দখলমুক্ত করতে কেরানীগঞ্জে অভিযান বজ্রাঘাতে কৃষকের মৃত্যু ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে প্রাণ গেল শিশুর বাস ভাড়া বাড়ল শ্রীনগরে নকল প্রসাধনী ও যৌন উত্তেজক ওষুধ বিক্রির দায়ে লাখ টাকা জরিমানা সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী গাজী নজরুলের ফাঁসির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ স্বর্ণালংকার ও টাকা নিয়ে প্রবাসীর স্ত্রী উধাও তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ফেসবুকে পোস্ট, ছাত্রদল নেতাকে শোকজ দোহার আসছেন আবু ত্বহা মুহাম্মদ আদনান নবাবগঞ্জের সড়ক দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী দেশে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম দোহারে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ৫জন গ্রেফতার নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২ দোহারে ৭৫ পিস ইয়াবা ও ২ গ্রাম হেরোইনসহ ৯ জন গ্রেফতার দোহারে আসাফো নেতা রাশেদ খান গ্রেফতার

কেরানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে চারজনের জেল-জরিমানা

  • Update Time : সোমবার, ২২ মে, ২০২৩
  • ১০০ Time View

ঢাকার কেরানীগঞ্জে পৃথক ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে সাজা  দেওয়া হয়েছে। রবিবার (২১ মে) সকাল ১১টায় কলাতিয়া বাজারে স্যাকারিনের নামে সুজি বিক্রির দায়ে দুজনকে পাঁচদিন করে কারাদণ্ড প্রদান করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফয়সল বিন করিমের ভ্রাম্যমাণ আদালত।একই দিন দুপুরে বাস্তা ইউনিয়নের বাঘাশুর এলাকায় অবৈধ অ্যালুমিনিয়াম পোড়ানোর অপরাধে কারখানার মালিক মো. সোহেলকে ১৫ দিনের কারাদণ্ড দেন। তাছাড়া বিকেলে চুনকুটিয়া গার্লস হাইস্কুলের সামনে রাব্বি জেনারেল স্টোর থেকে এক বস্তা ও এম এস এর আটা উদ্ধার ও অবৈধভাবে সরকারি পণ্য বিক্রির অপরাধে মালিক সারোয়ার জাহানকে ১ মাসের কারাদণ্ড দেন আদালত।এ সময় কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ থানা পুলিশ আদালতকে সার্বিক সহযোগিতা করে। এ ব্যাপারে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফয়সল বিন করিম জানান, নিয়মিত অভিযানে অংশ হিসেবে উপজেলার দুটি থানার তিনটি স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪ ব্যক্তিকে সাজা দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে গ্রাহক ও ভুক্তভোগীদের অভিযোগ ছিল। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT