1. info@doharbarta24.com : Dohar Barta24 :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
Title :
দোহারে গ্রেফতার ৪ শিক্ষার্থীকে পাঁচ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে নবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ নদী দখলমুক্ত করতে কেরানীগঞ্জে অভিযান বজ্রাঘাতে কৃষকের মৃত্যু ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে প্রাণ গেল শিশুর বাস ভাড়া বাড়ল শ্রীনগরে নকল প্রসাধনী ও যৌন উত্তেজক ওষুধ বিক্রির দায়ে লাখ টাকা জরিমানা সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী গাজী নজরুলের ফাঁসির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ স্বর্ণালংকার ও টাকা নিয়ে প্রবাসীর স্ত্রী উধাও তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ফেসবুকে পোস্ট, ছাত্রদল নেতাকে শোকজ দোহার আসছেন আবু ত্বহা মুহাম্মদ আদনান নবাবগঞ্জের সড়ক দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী দেশে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম দোহারে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ৫জন গ্রেফতার নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২ দোহারে ৭৫ পিস ইয়াবা ও ২ গ্রাম হেরোইনসহ ৯ জন গ্রেফতার দোহারে আসাফো নেতা রাশেদ খান গ্রেফতার

দোহারে অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতে অর্থদন্ড

  • Update Time : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ১০৬ Time View

ঢাকার দোহার উপজেলায় অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কাটার দায়ে রাকিব দেওয়ান নামের এক ব্যক্তিকে ষাট হাজার টাকা অর্থদন্ড করেছে দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমানের ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্ত রাকিব দেওয়ান উপজেলার কুসুমহাটি ইউনিয়নের বড় বাস্তা গ্রামের পান্নু দেওয়ানের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বুধবার দুপুরে উপজেলার কুসুমহাটি ইউনিয়নের কোঠাবাড়ি চক এলাকায় অভিযান পরিচালনা করে রাকিব দেওয়ান নামের এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তাকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী অবৈধভাবে ফসিল জমি থেকে ভেকু দিয়ে মাটি কাটার দায়ে ষাট হাজার টাকা অর্থদন্ড করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করেন দোহার থানা পুলিশের একটি দল।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান বলেন, ফসলি জমি রক্ষায় আমাদের এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ফসিল জমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করলে কাউকেই ছাড় দেয়া হবে না।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT