1. info@doharbarta24.com : Dohar Barta24 :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
Title :
দোহারে যুবলীগ নেতা উপল পত্তনদার গ্রেফতার সৌদিতে নজরুল মৃধা নামে এক দোহার প্রবাসীর মৃত্যু দোহারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার ছোট্ট শিশুকে হত্যা করলো প্রতিবেশী চরভদ্রাসনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা বিএনপি নগদ টাকা, স্বর্ণালংকার ও আইফোন নিয়ে নবাবগঞ্জে প্রবাসী স্ত্রী উধাও সাভারে পৃথক জায়গা থেকে এক নারীসহ তিনজনের লাশ উদ্ধার বিয়ের দাবিতে প্রবাসীর বাড়িতে তরুণীর অবস্থান দোহারে ৬৩ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকার স্থগিত করলো ট্রাম্পের প্রশাসন আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ঢাকায় পুলিশের অভিযানে গ্রেফতার ৫০০ নবাবগঞ্জের বান্দুরায় ডিএন স্পোর্টস জোনের শুভ উদ্বোধন নবাবগঞ্জের বান্দুরায় আজিজুল নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার লটাখোলা নতুন বাজার ব্রিজে ঝুলছে অটোরিকশা চালকের লাশ ইউসুফপুর বাজারে হাসেম বেপারী অর্থায়নে সিসি ক্যামেরা বিতরণ দোহারে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালকের মৃত্যু কিশোরীকে ধর্ষণ, দুইজনের যাবজ্জীবন টাকা ধার না দিতে দাদার মাইকিং মাদারীপুরে হাসপাতালের ভেতর যুবককে কুপিয়ে জখম

ট্রাক-বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৩

  • Update Time : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৩০৬ Time View
সড়ক দুর্ঘটনা

টাঙ্গাইলের মধুপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩ জন নিহত এবং ২০ থেকে ২৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মধুপুর উপজেলার রক্তিপাড়া খান ফিলিং স্টেশনের উত্তর পাশে একটি রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী হারুনসহ স্থানীয়রা জানান, দুই দিনের ছুটি উপলক্ষে বৃহস্পতিবার বাসে যাত্রীদের চাপ ছিল অনেক বেশি। ঢাকা থেকে মাদারগঞ্জগামী ক্রাউন ডিলাক্স পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১২-১১৫১) রক্তিপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।ঘটনাস্থলেই নিহত হন সেতু আক্তার (২২), তাজবীর (৮) এবং অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি (প্রায় ৪৫)। আহতদের মধ্যে নিহত তাজবীরের বাবা পথিক (ধনবাড়ী), মাদারগঞ্জের শামীম, জিয়াউল, মেলান্দহের আনোয়ার, মধুপুরের আবু নাঈম, হনুফাসহ অন্তত ২০ জন রয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক এবং মধুপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা বোরহান আলী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT