1. info@doharbarta24.com : Dohar Barta24 :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
Title :
দোহারে যুবলীগ নেতা উপল পত্তনদার গ্রেফতার সৌদিতে নজরুল মৃধা নামে এক দোহার প্রবাসীর মৃত্যু দোহারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার ছোট্ট শিশুকে হত্যা করলো প্রতিবেশী চরভদ্রাসনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা বিএনপি নগদ টাকা, স্বর্ণালংকার ও আইফোন নিয়ে নবাবগঞ্জে প্রবাসী স্ত্রী উধাও সাভারে পৃথক জায়গা থেকে এক নারীসহ তিনজনের লাশ উদ্ধার বিয়ের দাবিতে প্রবাসীর বাড়িতে তরুণীর অবস্থান দোহারে ৬৩ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকার স্থগিত করলো ট্রাম্পের প্রশাসন আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ঢাকায় পুলিশের অভিযানে গ্রেফতার ৫০০ নবাবগঞ্জের বান্দুরায় ডিএন স্পোর্টস জোনের শুভ উদ্বোধন নবাবগঞ্জের বান্দুরায় আজিজুল নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার লটাখোলা নতুন বাজার ব্রিজে ঝুলছে অটোরিকশা চালকের লাশ ইউসুফপুর বাজারে হাসেম বেপারী অর্থায়নে সিসি ক্যামেরা বিতরণ দোহারে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালকের মৃত্যু কিশোরীকে ধর্ষণ, দুইজনের যাবজ্জীবন টাকা ধার না দিতে দাদার মাইকিং মাদারীপুরে হাসপাতালের ভেতর যুবককে কুপিয়ে জখম

ছোট্ট শিশুকে হত্যা করলো প্রতিবেশী

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ২৪৮ Time View

বিকালে খেলতে বের হয়েছিল ছোট্ট তাসিন। নিষ্পাপ সেই শিশুটি জানত না, প্রতিবেশীর মনের গোপন আক্রোশ তার ছোট্ট জীবনটাকেই কেড়ে নেবে। যে বয়সে মায়ের আঁচল ধরে খেলার মাঠে ছুটে যাওয়ার কথা, সেই বয়সেই নৃশংসতার শিকার হয়ে নিথর পড়ে থাকতে হলো পাঁচ বছরের আব্দুর রহমান তাসিনকে।আব্দুর রহমান তাসিনের বাবার ওপর ব্যক্তিগত আক্রোশ ছিল প্রতিবেশী মো. সাইফুল ইসলামের (২৭)। প্রতিশোধ নিতে শিশুটিকে হত্যা করে সাদা প্লাস্টিকের বস্তায় ভরে ভবনের ছাদে ফেলে রাখে প্রতিবেশী মো. সাইফুল ইসলাম (২৭)।বুধবার দুপুরে আশুলিয়া থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস ও ট্রাফিক উত্তর) মো. জাহাঙ্গীর আলম।সংবাদ সম্মেলনে জাহাঙ্গীর আলম বলেন, মামলা তদন্তের একপর্যায়ে সেই নির্মমতার ভার আর লুকিয়ে রাখতে পারেনি সাইফুল। দুই দফা রিমান্ডে জিজ্ঞাসাবাদের পর নিজের ভুল বুঝতে পেরে পুলিশের কাছে হত্যার কথা স্বীকার করে সে। পরে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। পুলিশ জানিয়েছে, এই হত্যাকাণ্ডে সাইফুল ছাড়া অন্য কারও সম্পৃক্ততা এখনো পাওয়া যায়নি।আশুলিয়া থানা পুলিশ জানায়, গত ১৯ আগস্ট বিকেলে আশুলিয়ার ভাদাইল বাজার চৌরাস্তা এলাকার বাসা থেকে খেলতে বের হয় তাসিন। এরপর হঠাৎই নিখোঁজ হয়ে যায় সে। সন্তানকে ফিরে পাওয়ার আশায় স্বজনদের ছোটাছুটি, উৎকণ্ঠা আর অপেক্ষার অবসান হয় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে। তবে সেই অবসান ছিল হৃদয়বিদারক। একই ভবনের তৃতীয় তলার ছাদ থেকে সাদা প্লাস্টিকের বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করা হয় তাসিনের নিথর দেহ।পুলিশের তথ্য অনুযায়ী, শিশুটির মুখ ও গলায় লাল টেপ প্যাঁচানো ছিল। মুখের ভেতর চাল ও পলিথিনও পাওয়া যায়।এ ঘটনায় তাসিনের বাবা বাদী হয়ে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা করেন। তদন্তে নেমে একই ভবনের বাসিন্দা সাইফুলকে আটক করে পুলিশ। পরে তার ঘরে তল্লাশি চালিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আলামত উদ্ধারের কথা জানায় পুলিশ। উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে লাল রঙের শপিং ব্যাগ, ইলাস্টিকের টুকরা, মেঝেতে ছড়িয়ে থাকা চাল এবং বারান্দার নিচে পাওয়া ব্যবহৃত স্কচটেপের রোল।এ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে সাইফুলকে দুই দফায় এক দিন করে রিমান্ডে নেয় পুলিশ। প্রথম দফায় সে অপরাধ অস্বীকার করলেও দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদের মুখে নিজের ভুল বুঝতে পেরে ঘটনার বিস্তারিত বিবরণ দেয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT