দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহারে ৬৩ পিস ইয়াবাসহ ৩জনকে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ| গ্রেফতারকৃতরা হলেন উপজেলার মুন্সিকান্দা গ্রামের দানেশের ছেলে মাহাবুব আলী (২৭), একই গ্রামের এসহাক খানের ছেলে রনি খান (৩০) এবং নবাবগঞ্জের মৌলভীডাঙ্গী গ্রামের মহিউদ্দিনের ছেলে রাজিব (৪০)|
বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে দোহার থানা পুলিশ জানায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রাইপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তেষট্টি পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ| এ সময় নুপুর আক্তার নামে একজন সিআর ওয়ারেন্টভুক্ত আসামীকেও গ্রেফতার করে দোহার থানা পুলিশ|
এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক বলেন, ঢাকা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়ের নির্দেশনায় দোহারে মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে| বৃহস্পতিবার গ্রেফতারকৃত আসামীদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে|
Leave a Reply