ফরিদপুরের চরভদ্রাসনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ক্ষতিগ্রস্ত পরিবারটিকে আর্থিক সহায়তা দেয়া হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের টিলারচর গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শেখ আদেল উদ্দিনের পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেয়া হয়। স্পেন প্রবাসী ও স্পেন বিএনপির সহ-সভাপতি ইউনুছ আলী প্রামাণিকের আর্থিক সহযোগিতায় এ সহায়তা প্রদান করা হয়।পরিবার সূত্রে জানা যায়, রোববার (২৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টিলারচর গ্রামে শেখ আদেল উদ্দিনের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে গোয়ালঘরে থাকা সাতটি ছাগল পুড়ে মারা যায়। আগুনে একটি ছাপড়া ঘর সম্পূর্ণ পুড়ে যায় এবং রান্নাঘরের অর্ধেক অংশ ক্ষতিগ্রস্ত হয়। এতে পরিবারের প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।অগ্নিকাণ্ডের খবর পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন বিএনপির নেতাকর্মীরা। এরই অংশ হিসেবে বুধবার পরিবারটির হাতে আর্থিক সহায়তা তুলে দেয়া হয়।
Leave a Reply