1. info@doharbarta24.com : Dohar Barta24 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
Title :
নবাবগঞ্জের সড়ক দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী দেশে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম দোহারে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ৫জন গ্রেফতার নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২ দোহারে ৭৫ পিস ইয়াবা ও ২ গ্রাম হেরোইনসহ ৯ জন গ্রেফতার দোহারে আসাফো নেতা রাশেদ খান গ্রেফতার দোহার চোর চক্রের চার নারী সদস্য গ্রেপ্তার দোহার পৌরসভার ৬নং ওয়ার্ডে মোকসেদুর রহমান মোকসেদের নির্বাচনী মত বিনিময় সভা ভেলা ভাসানি উৎসব আগামী বছরের জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করা হবে ভূমধ্যসাগরে ট্রলার ডুবির ঘটনায় ২ দালাল গ্রেপ্তার ফরিদপুরে ছেলের স্ত্রীকে ধর্ষণের দায়ে শশুরের কারাদন্ড একই পরিবারের দুই গৃহবধূ নিখোঁজ, শ্রীনগরে হেরোইন বিক্রির সময় দুই নারী গ্রেপ্তার দোহার পৌরসভা যুবদলের নতুন সদস্য ফরম বিতরণ দোহারে প্রবাসীর বাড়িতে চুরি সাবেক ছাত্রদল নেতা নিখোঁজ নদীর পাড়ে রক্ত দেখে তল্লাশিতে ডুবুরীদল দোহারে মেধাবী শিক্ষার্থীদের পাশে শামীমা রাহিম শিলা শ্রীনগরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১০ নেতাকর্মী গ্রেফতার

মোহনা সাহিত্য ও সমাজকল্যাণ সংগঠন এর সহস্রতম সাহিত্য আসর অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৬৩ Time View

ডেস্ক রিপোর্ট: গত ২৮ শে নভেম্বর শুক্রবার বিকাল চারটায় মোহনা সাহিত্য ও সমাজকল্যাণ সংগঠন এর সহস্রতম সাহিত্য আসর শিক্ষাবিদ প্রফেসর মোঃ আব্দুল মান্নান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। খুলনা সরকারি দৌলতপুর মুহসিন মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ সাহিত্য আসর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান শিক্ষাবিদ প্রফেসর হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান শিক্ষাবিদ প্রফেসর মোঃ আব্দুল আলীম, সরকারি দৌলতপুর মুহসিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহীদুল ইসলাম জোয়ার্দার, সামাজিক সংগঠন সোনামুখ এর প্রতিষ্ঠাতা মোঃ কামরুল ইসলাম ধানফুল সংগঠনের প্রতিষ্ঠাতা ডঃ সন্দীপক মল্লিক। শুরুতেই স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ওলিউর রহমান। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি কবি ও ডাঃ নিরাপদ বসাক। অনুষ্ঠানে পরিচালনা করেন কবি ও আবৃত্তি শিল্পী সাইফুল ইসলাম মল্লিক। সংগঠনের বিগত দিনের বিভিন্ন কার্যক্রম উপর প্রতিবেদন পাঠ করেন সাহিত্যিক মুনীর হাসান। শতাধিক কবি সাহিত্যিক কবিতা ছড়া গল্প আবৃত্তি গানে অংশ গ্ৰহণ করেন কবি ফরহাদ কাদির, কবি সৈয়দ আলী হাকিম, কবি নাসির আহমেদ, কবি কবি মোঃ আবুল কালাম আজাদ,কবি রহিম রানা,কম দামের মানুষ মুজিব,অধ্যাপক শেখ আজিজুল ইসলাম টিপু, শেখ আবু আসলাম বাবু,কবি মোঃ জামিল হোসেন,কবি সাবিত্রী গাইন নিলিমা, কবি আবরার আজম,এ্যাডভোকেট মোঃ আমিনুর রহমান,শেখ গোলাম রসুল খোকন, কবি সুজিত মণ্ডল, কবি সুরজিত সরকার,কবি এম এ হান্নান, কবি তাপসী দাস,কবি এম এ গফফার, কবি সেলিম হোসেন সীমান্ত, কবি মাহমুদা আক্তার, কবি ঝর্ণা আক্তার বৃষ্টি,পি জি এল মোঃ ইউনুছ আলী, কবি ডাঃ মোঃ আব্দুল মতিন, কবি মিন্টু কুমার নন্দী, কবি শেখ আছাদুজ্জামান মিথুন, কন্ঠশিল্পী আমিনুর শাহ, কবি ও ডাঃ সিদ্ধার্থ শংকর, মোঃ সুজাত কবির, কবি মোঃ মনিরুজ্জামান মোড়ল, কবি সন্দীপন ঘোষ , কবি অশোক কুমার বল, মোঃ ওলিউর রহমান,প্রমুখ।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT