দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহার পৌরসভার ৬নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী মোকসেদুর রহমান মোকসেদ এর নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় দোহার পৌরসভার ৬নং ওয়ার্ডের পশ্চিম নুরপুর মাদবর গ্রামে শাহজাহান মাদবরের সভাপতিত্বে ও বদরুদ্দিন এবং নুরুল আলম স্বপনের সঞ্চালনায় এ নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সার্বিক সহায়তা করেন মো. ফারুক, খলিলুর রহমান এবং করিম আকন।
এ সময় উপস্থিত ছিলেন পশ্চিম নুরপুর মাদবর গ্রামের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা। অনুষ্ঠানে কাউন্সিলর প্রার্থী মোকসেদুর রহমান মোকসেদ নির্বাচনের আগেই রাস্তা নির্মাণ ও প্রয়োজন উন্নয়নের ঘোষণা দেন।
Leave a Reply