রিয়াদ প্রতিনিধিঃ মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের রিয়াদে অবস্থানরত দোহার নবাবগঞ্জের প্রবাসীদের আয়োজনে এক ফ্রেন্ডশিপ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টায় রিয়াদের একটি মাঠে এ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। পরিবার পরিজন থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে অবস্থানরত প্রবাসীরা এদিন মেতে উঠে এক অনাবিল আনন্দে। বয়াতি মামুনের উদ্যোগে খেলায় যে দুটি দল অংশগ্রহণ করে তারা হলেন বিবাহিত বনাম অবিবাহিত।
টান টান উত্তেজনাপূর্ণ খেলায় অবিবাহিত দলকে ২ গোলে পরাজিত করে বিজয়ী হয় বিবাহিত দল।
চিত্ত বিনোদনের জন্য এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান খেলার আয়োজকেরা।
Leave a Reply