1. info@doharbarta24.com : Dohar Barta24 :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
Title :
দোহারে যুবলীগ নেতা উপল পত্তনদার গ্রেফতার সৌদিতে নজরুল মৃধা নামে এক দোহার প্রবাসীর মৃত্যু দোহারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার ছোট্ট শিশুকে হত্যা করলো প্রতিবেশী চরভদ্রাসনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা বিএনপি নগদ টাকা, স্বর্ণালংকার ও আইফোন নিয়ে নবাবগঞ্জে প্রবাসী স্ত্রী উধাও সাভারে পৃথক জায়গা থেকে এক নারীসহ তিনজনের লাশ উদ্ধার বিয়ের দাবিতে প্রবাসীর বাড়িতে তরুণীর অবস্থান দোহারে ৬৩ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকার স্থগিত করলো ট্রাম্পের প্রশাসন আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ঢাকায় পুলিশের অভিযানে গ্রেফতার ৫০০ নবাবগঞ্জের বান্দুরায় ডিএন স্পোর্টস জোনের শুভ উদ্বোধন নবাবগঞ্জের বান্দুরায় আজিজুল নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার লটাখোলা নতুন বাজার ব্রিজে ঝুলছে অটোরিকশা চালকের লাশ ইউসুফপুর বাজারে হাসেম বেপারী অর্থায়নে সিসি ক্যামেরা বিতরণ দোহারে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালকের মৃত্যু কিশোরীকে ধর্ষণ, দুইজনের যাবজ্জীবন টাকা ধার না দিতে দাদার মাইকিং মাদারীপুরে হাসপাতালের ভেতর যুবককে কুপিয়ে জখম

জামশা কালীগঙ্গা নদীতে কচুরিপানার জটে নৌযান চলাচল বন্ধ

  • Update Time : রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ১০৫ Time View

মানিকগঞ্জে সিংগাইরের জামশা কালীগঙ্গা নদীতে গভীর পানির ওপর জমাট বাঁধা কচুরিপানার কারণে গরুবাহী নৌ-ট্রলারসহ সব ধরনের নৌ-চলাচল বন্ধ হয়ে গেছে। ঈদকে সামনে রেখে ট্রলারে করে পশু পরিবহনে বিপাকে পড়তে হয়েছে ব্যবসায়ীদের।

সম্প্রতি বিষয়টি উপজেলা সমন্বয় কমিটিতে উপস্থাপন করেন ওই ইউনিয়নের চেয়ারম্যান গাজী কামরুজ্জামান। এমন খবর পেয়ে বৈঠক শেষে উপজেলা পরিষদের চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান, উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপন দেবনাথ, থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম ও ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে যান।

এদিকে, কচুরিপানা অপসারণে স্বেচ্ছাশ্রমে যোগ দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিপন দেবনাথ। তাদের সঙ্গে যোগ দেন এলাকার সর্বস্তরের মানুষ। শনিবার (২৪ জুন) কচুরিপানা অপসারণে স্বেচ্ছশ্রমের কাজ চলছে।

ইউএনও দিপন দেবনাথ বলেন, এখানে না এলে বুঝতেই পারতাম না কচুরিপানার এতো বড় জটের এতে মারাত্মক সমস্যার কারণ হতে পারে। বিষয়টি জানার পর শুক্রবার পর্যন্ত লোকজন নিয়ে অপসারণের কাজে ব্যস্ত রয়েছি। উপজেলা চেয়ারম্যানও প্রথম দিন ছিলেন। এখন শুধু বেদের নৌকা, গবাদিপশুর নৌকা, বাল্কহেড ও ভাসমান বাঁশের চালা আটকা রয়েছে। অন্যগুলো অপসারণ করা হয়েছে। তবে কখন অপসারণ কাজ শেষ হয় বলা যাচ্ছে না। ফায়ার সার্ভিসের টিম নিয়ে রোদ ও বৃষ্টি মাথায় নিয়ে কাজ করতে হচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকার সবাই এ কাজে যোগ দিয়েছেন।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT