1. info@doharbarta24.com : Dohar Barta24 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
Title :
নবাবগঞ্জের সড়ক দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী দেশে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম দোহারে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ৫জন গ্রেফতার নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২ দোহারে ৭৫ পিস ইয়াবা ও ২ গ্রাম হেরোইনসহ ৯ জন গ্রেফতার দোহারে আসাফো নেতা রাশেদ খান গ্রেফতার দোহার চোর চক্রের চার নারী সদস্য গ্রেপ্তার দোহার পৌরসভার ৬নং ওয়ার্ডে মোকসেদুর রহমান মোকসেদের নির্বাচনী মত বিনিময় সভা ভেলা ভাসানি উৎসব আগামী বছরের জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করা হবে ভূমধ্যসাগরে ট্রলার ডুবির ঘটনায় ২ দালাল গ্রেপ্তার ফরিদপুরে ছেলের স্ত্রীকে ধর্ষণের দায়ে শশুরের কারাদন্ড একই পরিবারের দুই গৃহবধূ নিখোঁজ, শ্রীনগরে হেরোইন বিক্রির সময় দুই নারী গ্রেপ্তার দোহার পৌরসভা যুবদলের নতুন সদস্য ফরম বিতরণ দোহারে প্রবাসীর বাড়িতে চুরি সাবেক ছাত্রদল নেতা নিখোঁজ নদীর পাড়ে রক্ত দেখে তল্লাশিতে ডুবুরীদল দোহারে মেধাবী শিক্ষার্থীদের পাশে শামীমা রাহিম শিলা শ্রীনগরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১০ নেতাকর্মী গ্রেফতার

বিমানের দুটি ফ্লাইটে জেদ্দা পৌঁছেছে ৮২৯ জন হজযাত্রী

  • Update Time : রবিবার, ২১ মে, ২০২৩
  • ১০৬ Time View

সৌদি আরবের জেদ্দা পৌঁছেছে ঢাকা থেকে ছেড়ে যাওয়া প্রথম হজ ফ্লাইট। বাংলাদেশ বিমানের ডেডিকেটেড ফ্লাইটটিতে ৪১৯ জন মুসল্লি গেছেন; যাদের সবাই সরকারি ব্যবস্থাপনার হজ যাত্রী।

রোববার (২১ মে) স্থানীয় সময় সকাল পৌনে আটটায় জেদ্দার বাদশা আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান হজযাত্রীরা। সৌদি আরবের পথে যাত্রার আগে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন দায়িত্বশীলরা। তার জানান, হজের সামগ্রিক প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি নেয়া হয়েছে। এবার রোড টু মক্কা ইনিশিয়েটিভের আওতায় সৌদি অংশের ইমিগ্রেশনও হচ্ছে ঢাকায়। সব মিলিয়ে ব্যবস্থাপনায় সন্তুষ্ট হজযাত্রীরা।শনিবার দিবাগত রাত ৩টা ২০ মিনিটে ৪১৯ জন মুসল্লি নিয়ে জেদ্দার উদ্দেশে ঢাকা ছাড়ে বাংলাদেশ বিমানের প্রথম ডেডিকেটেড ফ্লাইট বিজি-৩০০১। এর আগে যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন সরকারের দায়িত্বশীল ব্যক্তি ও হজ সংশ্লিষ্টরা। সেখানেই সবাইকে নিয়ে দোয়া ও মোনাজাত করা হয়। পরে সাংবাদিকদের কাছে নিজেদের প্রস্তুতি ও পরিকল্পনার কথা জানান তারা।ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেন, হজযাত্রীরা হচ্ছেন আল্লাহ তায়ালার মেহমান। তাদের সেবা করার জন্য আমাদের যতোটুকু ক্ষমতা আছে সেটি দিয়ে হজযাত্রীদের সমস্যা সমাধানের চেষ্টা করবো।এ সময় বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, এ বছর বিমান হজ পরিবহন কার্যক্রমে হাজীদের আরামদায়ক যাত্রা উপহার দেয়ার জন্য তাদের ৪টি অত্যাধুনিক বোয়িং ৭৭৭ এয়ার এবং একটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার ব্যবহার করবে।দীর্ঘ সময় ভ্রমণের পর, ইমিগ্রেশন জটিলতায় প্রতি বছরই বাড়তি ভোগান্তির অভিযোগ করেন মুসল্লিরা। যদিও সরকারি পদক্ষেপে এবার সেই অবস্থার পরিবর্তন হয়েছে। গত কয়েক বছরে সামগ্রিক হজ ব্যবস্থাপনায় বেশ ইতিবাচক পরিবর্তন এসেছে। সেই ধারা অব্যাহত রাখতে চায় এজেন্সি মালিকদের সংগঠন, হাব।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT