1. info@doharbarta24.com : Dohar Barta24 :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
Title :
মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা সিংগাইরে ট্রিপল মার্ডার: ৫ জনের মৃত্যুদণ্ড মুন্সীগঞ্জে মাজারে ঢুকে একজনকে কুপিয়ে হত্যা শ্রীনগরে পুকুর থেকে হৃদয় নামে এক যুবকের মরদেহ উদ্ধার সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ পরীমনির বিরুদ্ধে ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো বৃহস্পতিবার জাতীয় স্টেডিয়ামে শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপ খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সরকার : প্রতিমন্ত্রী টুকু গৃহবধূর সঙ্গে শারীরিক সম্পর্কের ভিডিও নিয়ে ব্ল্যাকমেইল,ইমাম গ্রেপ্তার কাল থেকে শুরু সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ চলাচল আরো বাড়ল সোনার দাম দেশে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরো ছয়জনের মৃত্যু এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা শুরু ১ ডিসেম্বর নবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩ বিলাসপুরের হাজারবিঘায় হামলায় আহত দুই কেরানীগঞ্জে অবৈধ শিল্পপ্রতিষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৮ দিন পরেও সন্ধান মেলেনি স্কুলছাত্রী সামিয়ার পেছাল হাদি হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন জমার সময় ৫ বছরেই স্থায়ী বসবাসের সুযোগ যুক্তরাজ্যে প্রেমের সন্ধানে এবার পাড়ি দিতে পারেন ফিনল্যান্ডে

বিএনপি নেতার সহায়তায় তিন আ’লীগ নেতার পদত্যাগ

  • Update Time : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ১৭২ Time View

দোহার(ঢাকা) প্রতিনিধি. ঢাকার দোহার উপজেলার বিলাসপুর ইউনিয়নের বাসিন্দা তিন আ’লীগ নেতা পদত্যাগ করেছেন। রোববার এক সংবাদ সম্মেলনে এ পদত্যাগের ঘোষনা দেন উপজেলা আ’লীগের কার্যকরী পরিষদের সদস্য আক্কাস আলী শিকদার, বিলাসপুর ইউনিয়নের আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা আ’লীগের সদস্য আবুল কাশেম (কাশেম মেম্বার) ও আ’লীগ নেতা ডা: আজাহার মিয়া।
খোঁজ নিয়ে জানা যায়, বিলাসপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বাদশা মোল্লার সহায়তার তারা পদত্যাগ করেন। এবিষয়ে পদত্যাককারী আবুল কাশেম (কাশেম মেম্বার) বলেন আমরা বাদশা মোল্লাকে বলেছি সাংবাদিকসহ সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করতে। তখন তিনি সাংবাদিকদের ফোন দিয়ে সংবাদ সম্মেলনে সহায়তা করেন।
এদিকে বিলাসপুরের বাসিন্দারা জানান, বিলাসপুরে আ’লীগ থেকে পদত্যাগকারীরা এখন থেকে বিএনপির হয়ে কাজ করবেন। গুঞ্জন উঠেছে যেকোনো সময় এরা বিএনপিতে যোগদান করবেন।
নাম প্রকাশে অনিচ্ছুক বিলাসপুরের বেশ কয়েকজন নির্যাতিত নেতা বলেন, ঢাকা-১ আসনে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে। এখন বিএনপি নেতাদের সহায়তায় আওয়ামীলীগ নেতারা দলে প্রবেশ করলে বিএনপির ক্ষতি হবে। তারা আরও বলেন, বিএনপির এমন কোনো পরিস্থিতি হয়নি যাতে আ’লীগের লোকদের সহায়তা করে দলে প্রবেশ করাতে হবে।
এদিকে এমন ঘটনায় নানা আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে বিভিন্ন চায়ের দোকানসহ অলিগলিতে। অনেকে আবার ক্ষোভ প্রকাশ করছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও।
এবিষয়ে বিলাসপুর ইউনিয়নের বিএনপির সভাপতি বাদশা মোল্লা বলেন, আওয়ামীলীগ নেতাদের পদত্যাগের বিষয়ে আমি কাউকে ফোন দেইনি বা সহায়তা করিনি।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT