ঢাকার দোহারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দোহার উপজেলা, পৌরসভা ও জয়পাড়া কলেজ শাখা ছাত্রলীগের আয়োজনে দিবসটি উপলক্ষে বুধবার সকালে উপজেলার জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধমে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান শান্ত, পৌরসভা ছাত্রলীগের সভাপতি মো. আল-আমিন বাঁধন, সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন, জয়পাড়া কলেজ ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক সাইফ হোসেন সহ আরও অনেকে।
Leave a Reply