দোহার (ঢাকা) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দোহার নবাবগঞ্জ ঢাকা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আবু আশফাকের হাতকে শক্তিশালী করতে সুদূর কানাডা থেকে দেশে ফিরেছেন দোহার পৌরসভা ছাত্রদলের সাবেক সভাপতি ও বটিয়া গ্রামের কৃত্বি সন্তান মোকসেদুর রহমান মোকসেদ।
শুক্রবার সকালে তিনি হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে নিজ জন্মস্থান দোহারের উদ্যোশে রওনা দেন।
দোহারের নিকড়া এলাকায় পৌচ্ছে তিনি ঢাকা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী খন্দকার আবু আশফাকের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বিএনপি ও সহযোগী সংগঠনের প্রায় ৫ শতাধিক নেতা কর্মীগন।
পরে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে নিজ গ্রাম দোহারের বটিয়ায় আসেন তিনি। দীর্ঘদিন পর প্রিয় সদস্যকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তার পরিবার।
তাঁর এই আগমনকে কেন্দ্র করে দোহার ও বটিয়া এলাকায় বইছে উৎসবের আমেজ। তাকে স্বাগত জানান বটিয়া যুব সংঘের সদস্যরা। প্রবাসে থেকেও তিনি সব সময় এলাকার গরীব দুখী মানুষের পাশে থেকেছেন।
বর্তমানে তিনি কানাডার মন্ট্রিয়ল সিটি শাখা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
মোকসেদুর রহমান মোকসেদ বলেন, কানাডার বিলাসী জীবন যাপন ছেড়ে আমি দেশে ফিরেছি অসহায় মানুষদের পাশে দাড়াতে। সব সময় এলাকাবাসীর সাথে থাকবো। একটি সুন্দর, মাদকমুক্ত সমাজ গড়বো।
Leave a Reply