1. info@doharbarta24.com : Dohar Barta24 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
Title :
নবাবগঞ্জের সড়ক দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী দেশে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম দোহারে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ৫জন গ্রেফতার নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২ দোহারে ৭৫ পিস ইয়াবা ও ২ গ্রাম হেরোইনসহ ৯ জন গ্রেফতার দোহারে আসাফো নেতা রাশেদ খান গ্রেফতার দোহার চোর চক্রের চার নারী সদস্য গ্রেপ্তার দোহার পৌরসভার ৬নং ওয়ার্ডে মোকসেদুর রহমান মোকসেদের নির্বাচনী মত বিনিময় সভা ভেলা ভাসানি উৎসব আগামী বছরের জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করা হবে ভূমধ্যসাগরে ট্রলার ডুবির ঘটনায় ২ দালাল গ্রেপ্তার ফরিদপুরে ছেলের স্ত্রীকে ধর্ষণের দায়ে শশুরের কারাদন্ড একই পরিবারের দুই গৃহবধূ নিখোঁজ, শ্রীনগরে হেরোইন বিক্রির সময় দুই নারী গ্রেপ্তার দোহার পৌরসভা যুবদলের নতুন সদস্য ফরম বিতরণ দোহারে প্রবাসীর বাড়িতে চুরি সাবেক ছাত্রদল নেতা নিখোঁজ নদীর পাড়ে রক্ত দেখে তল্লাশিতে ডুবুরীদল দোহারে মেধাবী শিক্ষার্থীদের পাশে শামীমা রাহিম শিলা শ্রীনগরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১০ নেতাকর্মী গ্রেফতার

আমের চাটনির রেসিপি

  • Update Time : রবিবার, ১৪ মে, ২০২৩
  • ১০৯ Time View

কাঁচা ও কাঁচা পাকা উভয় ধরনের আমই বাজারে পাওয়া যাচ্ছে। যারা আমের চাটনি খেতে পছন্দ করেন, তারা এই সুযোগে তৈরি করতে পারেন কাঁচা পা

উপকরণ

১. জিরা ১ চা চামচ
২. মৌরি ১ চা চামচ
৩. ধনিয়া ১ চা চামচ
৪. পাঁচফোড়ন ১ চা চামচ
৫. শুকনো লাল মরিচ ৪-৫টি
৬. দারুচিনি ছোট ১ টুকরো
৭. এলাচ ২টি
৮. তেজপাতা ১টি ও
৯. আম বড় ৬টি
১০. রসুন বাটা ১ চা চামচ
১১. গুড় আধা কাপ
১২. মরিচ গুঁড়া আধা চা চামচ
১৩. হলুদ গুঁড়া আধা চা চামচ ও
১৪. ধনিয়া গুঁড়া আধা চা চামচ।

পদ্ধতি

১-৮ নং পর্যন্ত সব মসলা একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে পাটায় বেটে আধা ভাঙ্গা করে নিতে হবে। এরপর আমগুলোর খোসা ছাড়িয়ে আটি ফেলে টুকরো করে কেটে নিন।এবার কেটে নেওয়া আম ধুয়ে মাখো মাখো পানি দিয়ে সঙ্গে সামান্য হলুদ গুঁড়া দিয়ে সেদ্ধ করে নিতে হবে। এরপর চুলায় প্যান বসিয়ে তাতে সরিষার তেল দিতে হবে আধা কাপ।তেল গরম হলে তাতে ১ চা চামচ রসুন বাটা দিয়ে নাড়তে হবে। এরপর দিতে হবে আধা কাপ গুড়, মরিচ গুঁড়া আধা চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, ধনিয়া গুঁড়া আধা চা চামচ।আবারও সবগুলো উপকরণ নেড়ে মিশিয়ে এবার দিয়ে দিন সেদ্ধ আম গুঁড়া করে নেওয়া, মসলার গুঁড়া ও বিট লবণ ১ চা চামচ। সব দিয়ে নাড়তে হবে অনবরত। খেয়াল রাখতে হবে যেন লেগে না যায়।নাড়তে নাড়তে যখন আম অনেকটাই শুকিয়ে আসবে, তখন দিয়ে দিতে হবে ২ টেবিল চামচ সিরকা। আবারও নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন আম অনেকটাই শুকিয়ে যাবে, তখনই চুলা থেকে নামিয়ে নিতে হবে।ব্যাস তৈরি হয়ে যাবে কাঁচা-পাকা আমের চাটনি। এই চাটনিতে গুড়ের পরিবর্তে চিনিও দেওয়া যাবে। আবার কাঁচা আমের পরিবর্তে অল্প পাকা লাল হয়ে যাওয়া আম দিয়ে এই চাটনি করা যাবে।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT